Kolkata

রাজ্যে নতুন করে আক্রান্ত ৪৪০

রাজ্যে একদিনে নতুন করে আক্রান্ত হলেন ৪৪০ জন মানুষ। আক্রান্তের নিরিখে মাথায় কলকাতাই।

কলকাতা : একদিনে রাজ্যে করোনা সংক্রমণের শিকার হলেন আরও ৪৪০ জন। গত একদিনে এই নতুন করে সংক্রমিতের সন্ধান মিলেছে। ফলে রাজ্যে এখন মোট আক্রান্তের সংখ্যা গিয়ে দাঁড়াল ৯ হাজার ৭৬৮ জনে। এদিন ৯ হাজার ৫২২টি নমুনা পরীক্ষা করা হয়। সেই নমুনা পরীক্ষা করে ৪৪০ জনের নমুনায় করোনা ধরা পড়ে। ৪৪০ জন করোনা আক্রান্ত ফের রাজ্যে সংক্রমণে নতুন রেকর্ড গড়ল।

করোনায় একদিনে সংক্রমণ যখন রেকর্ড গড়ল তখন এদিন করোনায় মৃত্যু হয়েছে ১০ জনের। এই নতুন ১০ জন যোগ করে রাজ্যে করোনায় মৃতের সংখ্যা দাঁড়াল ৪৪২ জন। রাজ্যে এখন অ্যাকটিভ করোনা রোগী রয়েছেন ৫ হাজার ৩৩৮ জন। এদিকে এদিন ২০৯ জন করোনা মুক্ত হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন। ফলে রাজ্যে করোনা মুক্তের সংখ্যা দাঁড়াল ৩ হাজার ৯৮৮ জন। সুস্থ হয়ে ওঠার হার ৪০.৮২ শতাংশ।

করোনা সংক্রমণে এখনও শীর্ষে রয়েছে কলকাতা। দৈনিক আক্রান্তের হারেও কলকাতাই শীর্ষে। গত বুধবার পর্যন্ত কলকাতায় করোনা সংক্রমিতের সংখ্যা ৩ হাজার ২৪৫ জন। দ্বিতীয় স্থানে রয়েছে হাওড়া। সংক্রমণের নিরিখে তৃতীয় স্থানে রয়েছে উত্তর ২৪ পরগনা। তারপরে সবচেয়ে বেশি সংক্রমণ মিলেছে হুগলিতে। হুগলির পিছনে রয়েছে দক্ষিণ ২৪ পরগনা।

এ যেন বাস্তবের শোলে, মোবাইল টাওয়ারের মাথায় চড়ে আজব দাবি যুবকের

৩০০ ফুট উঁচু একটা মোবাইল টাওয়ার। তার উপরে উঠে পড়লেন এক যুবক। তারপর সেখান থেকে…

April 2, 2026

পশ্চিম এশিয়ার অশান্ত পরিস্থিতির জেরে বাড়তে পারে কন্ডোমের দামও

পশ্চিম এশিয়ার অশান্ত পরিস্থিতির উন্নতির তেমন কোনও ইঙ্গিত পাওয়া যাচ্ছেনা। তার জেরেই এবার গ্যাসের পর…

April 2, 2026

নিজের সিনেমা নিজেই দেখেননা যীশু সেনগুপ্ত, কেন সেটাও জানালেন পরিস্কার করে

২৯ বছরের কেরিয়ারে বহু সিনেমায় অভিনয় করেছেন যীশু সেনগুপ্ত। কিন্তু তার প্রায় কোনওটাই তিনি পর্দায়…

April 2, 2026

মেষ রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026

বৃষ রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026

মিথুন রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026