Kolkata

রাজ্যে করোনা সংক্রমণ ৯ হাজার পার করল

রাজ্যে করোনা সংক্রমিতের সংখ্যা ৯ হাজার পার করে গেল। বুধবার পর্যন্ত আক্রান্ত ৯ হাজার ৩২৮ জন।

কলকাতা : রাজ্যে করোনা সংক্রমণ বেড়েই চলেছে। বুধবার তা ৯ হাজারের গণ্ডি পার করে গেল। গত একদিনে নতুন করে ৩৪৩ জন করোনা সংক্রমণের শিকার হয়েছেন। রাজ্যে এখনও পর্যন্ত করোনা সংক্রমিতের সংখ্যা ৯ হাজার ৩২৮ জন। যার মধ্যে অ্যাকটিভ রোগীর সংখ্যা ৫ হাজার ১১৭ জন। গত একদিনে ৯ হাজার ৫১৯টি নমুনা পরীক্ষা করা হয়েছে এ রাজ্যে। যার মধ্যে ৩৪৩ জনের শরীরে করোনার অস্তিত্ব মিলেছে।

রাজ্যে করোনায় মৃতের সংখ্যাও প্রতিদিনই বাড়ছে। গত একদিনে পশ্চিমবঙ্গে করোনায় প্রাণ গিয়েছে ১৭ জনের। ফলে রাজ্যে এখনও পর্যন্ত করোনায় মৃতের সংখ্যা দাঁড়াল ৪৩২ জন। সুস্থ হয়ে এদিন বাড়ি ফিরেছেন ১৫৯ জন। করোনা মুক্ত হয়ে মোট সুস্থ হয়ে ওঠার সংখ্যা দাঁড়িয়েছে ৩ হাজার ৭৭৯ জনে। সুস্থ হওয়ার হার ৪০.৫১ শতাংশ।

করোনা সংক্রমণে এখনও শীর্ষে রয়েছে কলকাতা। দৈনিক আক্রান্তের হারেও কলকাতাই শীর্ষে। গত মঙ্গলবার পর্যন্ত কলকাতায় করোনা সংক্রমিতের সংখ্যা ৩ হাজার ১২৮ জন। দ্বিতীয় স্থানে রয়েছে হাওড়া। সংক্রমণের নিরিখে তৃতীয় স্থানে রয়েছে উত্তর ২৪ পরগনা। তারপরে সবচেয়ে বেশি সংক্রমণ মিলেছে হুগলিতে। হুগলির পিছনে রয়েছে দক্ষিণ ২৪ পরগনা।

ক্লাসের মধ্যেই ছাত্রীকে প্রেম নিবেদন করলেন অধ্যাপক, ছাত্রী করলেন জুতোপেটা

ক্লাসে পড়াতে এসে ছাত্রীর প্রেমে পড়েছেন এমন অধ্যাপকের সংখ্যা নেহাত কম নয়। কিন্তু এবার যা…

April 1, 2026

আজ পর্যন্ত নিলামে এত দামে কোনও ওয়াইনের বোতল বিক্রি হয়নি

ওয়াইনের বোতল বিক্রি হল নিলামে। আগেও হয়েছে, কিন্তু এবার যে দামে এই পুরনো ওয়াইনের বোতলটি…

April 1, 2026

মিউজিয়ামে ঢুকে মাত্র ৩ মিনিটে মাছ নিয়ে পালাল চোরেরা

এক দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে একটি মিউজিয়ামে। যেখান থেকে ৩টি দুর্মূল্য সম্পদ চুরি হয়ে গেছে।…

April 1, 2026

মেষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

বৃষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

মিথুন রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026