Kolkata

রাজ্যে একদিনে রেকর্ড সংক্রমণ, সংক্রমিত ৪২৭

পশ্চিমবঙ্গে করোনা সংক্রমণ বাড়ছিল। শুক্রবার তা নতুন রেকর্ড গড়ল।

কলকাতা : রাজ্যে একদিনে নতুন করে করোনা সংক্রমণ রেকর্ড গড়ল। রাজ্যে একদিনে করোনা সংক্রমণের শিকার হয়েছেন ৪২৭ জন। ফলে রাজ্যে করোনা সংক্রমিতের মোট সংখ্যা গিয়ে দাঁড়াল ৬ হাজার ৮৭৬ জনে। অর্থাৎ ৭ হাজার প্রায় ছুঁয়ে ফেলল রাজ্যে করোনা সংক্রমণের সংখ্যা। যখন মন্দির, মসজিদ, গির্জা খুলে যাচ্ছে। যখন বাস চালু হয়ে যাচ্ছে পুরোদমে। যখন মল থেকে রেস্তোরাঁ সবই খুলতে চলেছে। সেখানে এভাবে সংক্রমণও তাল মিলিয়ে বেড়ে চলা সাধারণ মানুষকে চিন্তায় ফেলেছে।

রাজ্যে গত একদিনে করোনায় মৃত্যু হয়েছে ১১ জনের। ফলে রাজ্যে করোনায় মৃতের সংখ্যা বেড়ে হল ২৯৪ জন। অর্থাৎ মৃতের সংখ্যাও ৩০০-র দোরগোড়ায় গিয়ে ঠেকেছে। এদিন ১৪৪ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। ফলে সুস্থ হওয়ার সংখ্যাও প্রায় ৩ হাজার ছুঁই ছুঁই করছে। এখনও ২ হাজার ৯১২ জন সুস্থ হয়ে ফিরতে পেরেছেন। সুস্থতার হার ৩৯.৮৭ শতাংশ। গত ২৪ ঘণ্টায় রাজ্যে ৯ হাজার ৬৮৬টি নমুনা পরীক্ষা হয়েছে।

রাজ্যে যখন করোনা সংক্রমণ বাড়ছে তখন আনলক-১-এর মধ্যে দিয়ে চলা ভারতেও ক্রমশ লাফ দিচ্ছে সংক্রমণ। গত একদিনে দেশে করোনা সংক্রমণের সংখ্যা রেকর্ড ছুঁয়েছে। ৯ হাজার ৮৫১ জন করোনা সংক্রমণের শিকার হয়েছেন। ফলে সংক্রমণ দিনে ১০ হাজারে পৌঁছেই গেল প্রায়। এদিন মৃত্যু হয়েছে একদিনে ২৭৩ জনের। একদিনে করোনায় মৃত্যুর নিরিখে এটাও চিন্তার ভাঁজ পুরু করছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

রান্নার গ্যাস নিয়ে ফের ভাল খবর, আসছে আরও ২টি জাহাজ

এলপিজি নিয়ে ভারতের দিকে আসছে জাহাজ। এটা জানতে পারলেও সাধারণ মানুষের মধ্যে রান্নার গ্যাস নিয়ে…

March 30, 2026

প্রয়াত রাহুল বন্দ্যোপাধ্যায়, বাংলা বিনোদন জগতে শোকের ছায়া

তালসারিতে সমুদ্রে স্নান করতে নেমে দুর্ঘটনায় প্রয়াত অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়, শোকস্তব্ধ বাংলা বিনোদন জগত।

March 29, 2026

অ্যাকাউন্টে ঢুকল ১০ কোটি টাকা, সকলকে আপ্লুত করল মহিলার পদক্ষেপ

তাঁর অ্যাকাউন্টে ১০ কোটি টাকা ঢুকেছে। টাকা তুলতে গিয়ে এটা দেখার পর মহিলা যা করলেন…

March 29, 2026

মেষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

বৃষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

মিথুন রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026