Kolkata

রাজ্যে করোনা সংক্রমণ বেড়েই চলেছে, আক্রান্ত আরও ৩৬৮

রাজ্যে গত ২৪ ঘণ্টায় আরও ৩৬৮ জন করোনা সংক্রমণের শিকার হলেন। রাজ্যে করোনা সংক্রমণ কিন্তু বেড়েই চলেছে।

কলকাতা : বৃহস্পতিবার থেকে আনুষ্ঠানিকভাবে রাস্তায় নামল বেসরকারি বাস। খুলে গেছে অনেক দোকানপাট, অফিস। শিক্ষা প্রতিষ্ঠানগুলি বাকি রেখে কার্যত এখন সচলের পথে রাজ্য। যদিও বন্ধ লোকাল ট্রেন। এর মধ্যেই কিন্তু করোনা তার দাপট বজায় রেখেছে। পশ্চিমবঙ্গে গত একদিনে ৩৬৮ জন করোনায় নতুন করে আক্রান্ত হয়েছেন। ফলে রাজ্যে করোনা সংক্রমণের শিকারের সংখ্যা বেড়ে দাঁড়াল ৬ হাজার ৮৭৬ জন।

করোনায় গত ২৪ ঘণ্টায় রাজ্যে আরও ১০ জনের মৃত্যু হয়েছে। ফলে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ২৮৩ জনে। অন্যদিকে এদিন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৮৮ জন। ফলে রাজ্যে সুস্থ হওয়ার সংখ্যা গিয়ে দাঁড়াল ২ হাজার ৭৬৮ জনে। সুস্থ হওয়ার হার এদিন ৪০ শতাংশ পার করেছে। রাজ্যে এখন করোনা থেকে সেরে ওঠার হার হয়েছে ৪০.২৫ শতাংশ।

সংক্রমিতের সংখ্যার নিরিখে কলকাতাই এখনও সবচেয়ে ওপরে রয়েছে। কলকাতার পর রয়েছে হাওড়া। তৃতীয় স্থানে রয়েছে উত্তর ২৪ পরগনা। গোটা রাজ্য মিলিয়ে গত ২৪ ঘণ্টায় ৯ হাজার ৬০৬টি নমুনা পরীক্ষা হয়েছে। রাজ্যে বর্তমানে অ্যাকটিভ করোনা রোগীর সংখ্যা ৩ হাজার ৭৫৩ জন।

মীন রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মীন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল অনুযায়ী প্ল্যানিং করুন আজ কি কি করনীয়…

March 30, 2026

রান্নার গ্যাস নিয়ে ফের ভাল খবর, আসছে আরও ২টি জাহাজ

এলপিজি নিয়ে ভারতের দিকে আসছে জাহাজ। এটা জানতে পারলেও সাধারণ মানুষের মধ্যে রান্নার গ্যাস নিয়ে…

March 30, 2026

প্রয়াত রাহুল বন্দ্যোপাধ্যায়, বাংলা বিনোদন জগতে শোকের ছায়া

তালসারিতে সমুদ্রে স্নান করতে নেমে দুর্ঘটনায় প্রয়াত অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়, শোকস্তব্ধ বাংলা বিনোদন জগত।

March 29, 2026

অ্যাকাউন্টে ঢুকল ১০ কোটি টাকা, সকলকে আপ্লুত করল মহিলার পদক্ষেপ

তাঁর অ্যাকাউন্টে ১০ কোটি টাকা ঢুকেছে। টাকা তুলতে গিয়ে এটা দেখার পর মহিলা যা করলেন…

March 29, 2026

মেষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

বৃষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026