Kolkata

রাজ্যে বাড়ছে আক্রান্তের সংখ্যা, একদিনে মৃত ১০

সারা দেশের সঙ্গে পশ্চিমবঙ্গেও করোনা সংক্রমিতের সংখ্যা প্রতিদিনই বেড়ে চলেছে। গত ১ দিনে মৃত্যু হয়েছে ১০ জনের।

কলকাতা : একদিকে দেশজুড়ে শুরু হয়েছে আনলক ১। রাজ্যেও সব খুলতে শুরু করেছে জুন পড়তে। আর সব খোলার পাশাপাশি করোনা সংক্রমণও বেড়ে চলেছে। গত ১ দিনে রাজ্যে করোনা সংক্রমণের শিকার হয়েছেন ৩৪০ জন। ফলে এ রাজ্যে সংক্রমিতের মোট সংখ্যা গিয়ে দাঁড়াল ৬ হাজার ৫০৮ জনে। যারমধ্যে অ্যাকটিভ কেস রয়েছে ৩ হাজার ৫৮৩টি।

একদিকে গত ১ দিনে যেমন ৩৪০ জন নতুন করে আক্রান্ত হয়েছেন, তেমনই সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ১৭০ জন। মোট সুস্থ হয়ে এ রাজ্যে বাড়ি ফিরলেন ২ হাজার ৫৮০ জন। সব মিলিয়ে রাজ্যে সুস্থ হয়ে ওঠার হার গিয়ে দাঁড়িয়েছে ৩৯.৬৪ শতাংশে। যেখানে দেশে সুস্থ হয়ে ওঠার হার ৪৮ শতাংশ পার করেছে।

পশ্চিমবঙ্গে গত একদিনে করোনা প্রাণ কেড়েছে ১০ জনের। ফলে রাজ্যে করোনায় মৃতের সংখ্যা গিয়ে দাঁড়াল ২৭৩ জনে। গত একদিনে ৯ হাজার ৪৯৯টি নমুনা এ রাজ্যে পরীক্ষা হয়েছে। রাজ্যে ক্রমশ পরীক্ষার সংখ্যা বাড়ানোর চেষ্টা চলছে। রাজ্যে এখন ৪১টি পরীক্ষাকেন্দ্র রয়েছে। এদিকে রাজ্যে ক্রমশ দোকান থেকে অফিস সবই এক এক করে খুলতে শুরু করেছে।

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026