Kolkata

আবার বুধবার, আবার প্রবল ঝড়ের তাণ্ডব

আম্ফান আছড়ে পড়েছিল গত সপ্তাহের বুধবার। আর এই সপ্তাহের বুধবার ফের এক দামাল ঝড়ের মুখে পড়ল কলকাতা সহ দক্ষিণবঙ্গের একটা বড় অংশ। সঙ্গে প্রবল বৃষ্টি।

কলকাতা : গত সপ্তাহের সেই বিকেল থেকে রাত পর্যন্ত চলা আম্ফান নামক দানব ঝড়ের স্মৃতি এখনও তাজা সকলের মনে। বলা ভাল সেই আতঙ্কের স্মৃতি। যার ধ্বংসলীলা এখনও শহর থেকে গ্রাম সর্বত্র ছড়িয়ে রয়েছে। তারপর ১ সপ্তাহ কেটে গেছে। আবার ফিরে এসেছে বুধবার। আর ঠিক সেই বুধবারেই ফের উঠল আর এক প্রবল ঝড়। কোনও ঘূর্ণিঝড় নয়। নেহাতই কালবৈশাখী। কিন্তু তার ঝড়ের গতি খুব সহজেই মনে পড়িয়ে দিল ১ সপ্তাহ আগের স্মৃতি। কলকাতা সহ দক্ষিণবঙ্গের সিংহভাগের ওপর দিয়ে বয়ে গেল সেই প্রবল ঝড়।

বিহার থেকে একটি নিম্নচাপ অক্ষরেখা উত্তরপূর্ব ভারত পর্যন্ত বিস্তৃত। তার জেরেই এই ঝড় বৃষ্টি। পূর্বাভাস আগেই দিয়েছিল আবহাওয়া দফতর। বুধবার কলকাতা সহ দক্ষিণবঙ্গে কালবৈশাখী ঝড় ও সঙ্গে বৃষ্টির পূর্বাভাস ছিল। এদিন তা মিলে যায় অক্ষরে অক্ষরে। এদিনের ঝড়ে ফের বেশ কিছু গাছ উপড়ে পড়ে। কয়েকটি বাড়ির টিনের চাল উড়ে যায়। তবে এদিন ঝড়ের দাপট ভয়ংকর হলেও তা বেশিক্ষণ স্থায়ী হয়নি।

কলকাতা সহ দক্ষিণবঙ্গে এদিন ঝড়ের সঙ্গে প্রবল বৃষ্টিও হয়। সঙ্গে ছিল বজ্রের নির্ঘোষ, বিদ্যুতের মুহুর্মুহু ঝলকানি। সন্ধেটা কার্যত ঝড়বৃষ্টিতেই কাটে। জ্যৈষ্ঠের বিকেল সন্ধেয় এমন একটা ঝড়বৃষ্টিতে সাধারণত মানুষ খুশিই হন। কিন্তু আম্ফানের পর এখন ঝড় এলে বুক কাঁপছে দক্ষিণবঙ্গের কয়েকটি জেলার মানুষের। এদিন রাত ৯টার পরও অনেক জায়গায় ঝিরঝির করে বৃষ্টি হয়েছে।

News Desk

এপ্রিলে গরম নেই, দহন জ্বালা না থাকলেও অন্য সমস্যা রাতের ঘুম কেড়েছে মরুরাজ্যের

এমনিতেই উত্তর ও পশ্চিম ভারত ভিজে মার্চ মাস কাটিয়েছে। এবার এপ্রিলের শুরুতেও সেখানে দহন জ্বালা…

April 5, 2026

যমুনাকে দূষণমুক্ত করতে যমুনার জলে নয়, অন্য জলে নামল অত্যাধুনিক মেশিন

সাফ করা হবে যমুনা নদী। কিন্তু সেই কাজে যমুনার জলে কোনও মেশিন নামল না। ভারতে…

April 5, 2026

গ্রিনিচ মিন টাইম বদলে সময় নির্ধারণে মহাকাল স্ট্যান্ডার্ড টাইম চালুর প্রস্তাব দিলেন মন্ত্রী

গ্রিনিচ মিন টাইমকে কেন্দ্র করেই বিশ্বের সময় নির্ধারণ হয়ে আসছে। সেই জিএমটি বদলে তা মহাকাল…

April 5, 2026

সাড়ে ৬ ঘণ্টার পথ আড়াই ঘণ্টায়, পাহাড়ে পৌঁছনো সহজ করতে চলেছে নতুন সড়ক

ভারতের সড়ক মানচিত্রে যুক্ত হচ্ছে আরও একটি নতুন রাস্তা। যা সাড়ে ৬ ঘণ্টার পথ আড়াই…

April 5, 2026

গ্রীষ্মের দিনগুলোতে পশ্চিমবঙ্গের জন্য বিশেষ ব্যবস্থার পথে হাঁটল ভারতীয় রেল

গ্রীষ্মের দিনে গরম হলেও একইসঙ্গে ট্রেনে যাতায়াতের ধুমও বাড়ে। পশ্চিমবঙ্গের জন্য সেই গ্রীষ্মের সময়ের জন্য…

April 5, 2026

মেষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৬ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 5, 2026