Kolkata

রাজারহাটে এবার দ্বিতীয় কোয়ারেন্টিন সেন্টার

রাজারহাটে দ্বিতীয় কোয়ারেন্টিন সেন্টার তৈরি হল। এদিন থেকে চালু হল সেন্টারটি।

কলকাতা পুরসভার উদ্যোগে রাজারহাটে তৈরি হল দ্বিতীয় কোয়ারেন্টিন সেন্টার। রাজারহাটের চিত্তরঞ্জন ক্যানসার হাসপাতালে শুরু হয়েছিল প্রথম কোয়ারেন্টিন সেন্টার। এবার দ্বিতীয় কোয়ারেন্টিন সেন্টারটিও চালু হয়ে গেল। ৩৭৫ বেডের এই কোয়ারেন্টিন সেন্টারে মূলত করোনা সংক্রমিত রোগীর পরিবারের লোকজনকে রাখা হবে। একটি নির্মীয়মাণ বাড়িতেই এই কোয়ারেন্টিন সেন্টার চালু হল।

বৃহস্পতিবার এই নবনির্মিত সেন্টারটি ঘুরে দেখেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম। ছড়ানো খোলামেলা সেন্টারটির পরিকাঠামো কলকাতা পুরসভার তরফেই সাজিয়ে দেওয়া হয়েছে। যেমন ফ্লোর টাইলস, বাথরুম, জলের বন্দোবস্ত। সেন্টারটি চালু হলেও এটি পুরোপুরি এখনই কাজে লাগবে না বলেই জানান মন্ত্রী ফিরহাদ হাকিম। ভবিষ্যতের কথা মাথায় রেখেই এই পদক্ষেপ বলে জানান তিনি।

ক্রমশ দেশ সচল করার চেষ্টা চলছে। করোনাকে সঙ্গী করেই ক্রমশ লকডাউন থেকে বেরিয়ে আসার রাস্তা খুলছে কেন্দ্র ও রাজ্য সরকার। এতে অর্থনীতির চাকা যেমন ঘুরতে শুরু করবে, তেমনই করোনা ছড়ানোর ভয়টাও থেকে যাচ্ছে। সেজন্য আগেভাগেই তৈরি থাকার জন্য এই দ্বিতীয় কোয়ারেন্টিনের বন্দোবস্ত বলে জানান ফিরহাদ হাকিম।

News Desk

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

মিথুন রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

কর্কট রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

কর্কট রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

সিংহ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

সিংহ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026