ইঞ্জিনিয়ার খুনের কিনারা, গ্রেফতার ৩

ম্যাডক্স স্কোয়ারে তরুণ ইঞ্জিনিয়ার রমিত মণ্ডলের হত্যাকাণ্ডের কিনারা করল কলকাতা পুলিশ। বুধবার রাতে ৩ অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। এদের মধ্যে রণদীপ সরকার ওরফে বিশাল ও শুভময় জানা ওরফে বাবুসোনাকে ওই অঞ্চল থেকে এবং মনুকে দক্ষিণ ২৪ পরগনার উস্তি থেকে গ্রেফতার করে হয়। তাদের জেরা করে খুনের সঙ্গে তাদের প্রত্যক্ষ যোগের সন্ধান মিলেছে বলে পুলিশ সূত্রের খবর। বাকি ৩ অভিযুক্ত এখনও ফেরার। এদের মধ্যে একজন বিহারে পালিয়ে গেছে বলে অনুমান পুলিশের। পুলিশ সূত্রের খবর, ঘটনার দিন রাতে ম্যাডক্স স্কোয়ারের সামনে গাড়ি দাঁড় করিয়ে বিরিয়ানি খাচ্ছিলেন রমিত ও তাঁর বন্ধুরা। এই সময়ে ২টি মোটর বাইকে বিশাল, বাবুসোনা সহ ৬ স্থানীয়  যুবক সেখান দিয়ে যাচ্ছিল। এলাকার বাইরের কিছু ছেলেকে সেখানে দাঁড়িয়ে বিরিয়ানি খেতে দেখে তারা রমিতদের প্রশ্ন করতে শুরু করে। কেন, কোথা থেকে জাতীয় প্রশ্ন থেকে ক্রমশ কথা কাটাকাটি ঝগড়ার চেহারা নেয়। তারপর শুরু হয় হাতাহাতি। অভিযোগ ৬ যুবক রমিতদের গাড়ির একটি কাচ ভেঙে দেয়। রমিতের এক বন্ধুকে মারধরও করে। তাদের হাত ছাড়িয়ে দ্রুত গাড়ি নিয়ে এলাকা থেকে চম্পট দেয় রমিতরা। কিন্তু রাস্তা ভুলে কিছুক্ষণের মধ্যে ফের সেখানেই হাজির হয়। সেই সময় তাদের ওপর দ্বিতীয় দফায় চড়াও হয় ওই যুবকরা। এদের মধ্যে বিশাল রাস্তার ধারে পড়ে থাকা একটি পাথরের চাঁই তুলে ছুঁড়ে দেয় গাড়িতে চালকের আসনের পিছনে বসে থাকা রমিতের দিকে। রমিতের মাথা ফেটে যায়। রাত ২টো নাগাদ রক্তাক্ত অবস্থায় রমিতকে শিশুমঙ্গলে ভর্তি করে তাঁর বন্ধুরা। পরে বাইপাসের একটি বেসরকারি হাসপাতালে তাঁকে ভর্তি করা হয়। সেখানেই তাঁর মৃত্যু হয়। পুলিশ সূত্রের খবর, যে পাথর মেরেছিল সেই বিশালই পুলিশে ফোন করে ম্যাডক্স স্কোয়ারের সামনে একটা গণ্ডগোল হয়েছে বলে জানায়। পুলিশ বিশালের গতিবিধির ওপর নজরদারি শুরু করে। পরে তার ফোনের কথোপকথন গোপনে শুনে তাকে পাকড়াও করে পুলিশ। পুলিশকে বিভ্রান্ত করতেই সে নিজে ফোন করে গণ্ডগোলের কথা জানিয়েছিল বলে মনে করছেন তদন্তকারী আধিকারিকরা।

News Desk

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026