Kolkata

করোনায় রাজ্যে একদিনে আক্রান্ত ৬১

পশ্চিমবঙ্গে একদিনে করোনা সংক্রমিতের সংখ্যা ৬১ জন বাড়ল। রাজ্যে করোনায় মৃতের সংখ্যা সোমবার বিকেল পর্যন্ত দাঁড়িয়েছে ৬১ জনে।

যে চিকিৎসক চিকিৎসা করছেন তিনিই এবার থেকে করোনা সংক্রমিতের মৃত্যুর কারণ লিখবেন। করোনায় মৃত্যু কিনা তা খতিয়ে দেখার জন্য রাজ্যে যে অডিট কমিটি গঠিত হয়েছিল তার প্রয়োজন ফুরল। রাজ্যে এবার থেকে অন্যান্য রাজ্যের মত মোট সংক্রমিতের সংখ্যাই জানানো হবে। এদিন একথা পরিস্কার করে দিলেন মুখ্যসচিব রাজীব সিনহা। তিনি জানান, রাজ্যে সোমবার বিকেল পর্যন্ত গত ২৪ ঘণ্টায় করোনা সংক্রমিতের সংখ্যা বেড়েছে ৬১ জন।

রাজ্যে করোনা সংক্রমিতের সংখ্যা এদিন ৬১ জন বাড়ার পর রাজ্যে মোট করোনা সংক্রমিতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১ হাজার ২৫৯ জন। সুস্থ হয়ে ফিরেছেন ২১৮ জন। রাজ্যে সুস্থ হয়ে ওঠার হার দাঁড়িয়েছে ১৭.৩২ শতাংশে। এদিকে এদিন থেকে রাজ্যে রেড, অরেঞ্জ ও গ্রিন জোন ভেঙে তার ভিত্তিতে বেশ কিছু ছাড় মিলেছে। ফলে সোমবার থেকে রাস্তায় গাড়িও কিছুটা বেড়েছে।

কলকাতা রেড জোন হলেও এদিন কলকাতায় গাড়ির সংখ্যা বেড়েছে। তবে পুলিশি নজরদারি ছিল প্রখর। লকডাউন বিধি মেনে গাড়ি বার করা হয়েছে কিনা সেদিকে কড়া নজর রেখেছেন ট্রাফিক আধিকারিকরা। স্কুটার বা বাইকে ১ জনই থাকার কথা। সেখানে ২ জন থাকলে, অর্থাৎ পিছনে কেউ বসলেই পুলিশ ২ চাকা আটকে জিজ্ঞাসাবাদ করেছে। প্রয়োজনীয় কাগজ সকলের কাছে আছে কিনা তাও দেখে নেয় তারা।

কুম্ভ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

কুম্ভ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

মীন রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মীন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল অনুযায়ী প্ল্যানিং করুন আজ কি কি করনীয়…

March 31, 2026

একাই একটি নদীর জীবন ফিরিয়ে দিলেন ২০ বছরের তরুণ

একটি নদীর জীবন ফিরিয়ে দিলেন এক ২০ বছরের তরুণ। যার হাত ধরে তিনি এখন দেশজুড়ে…

March 31, 2026

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026