Kolkata

রাজ্যে একদিনে করোনায় মৃত ১১

রাজ্যে করোনায় মৃত্যুর নিরিখে সবচেয়ে খারাপ দিন গেল বৃহস্পতিবার। বৃহস্পতিবার বিকেল পর্যন্ত গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনায় মৃত্যু হয়েছে ১১ জনের।

রাজ্যে করোনা সংক্রমিতের সংখ্যা প্রতিদিনই বাড়লেও মৃতের সংখ্যা গত বুধবার বিকেল পর্যন্ত দাঁড়িয়েছিল ২২ জনে। সেটা মাত্র ১ দিনের ব্যবধানে লাফ দিল। বৃহস্পতিবার বিকেল পর্যন্ত গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনায় মৃত্যু হল ১১ জনের। ফলে একলাফে রাজ্যে করোনায় মৃতের সংখ্যা গিয়ে দাঁড়াল ৩৩ জনে। বৃহস্পতিবার একথা জানান মুখ্যসচিব রাজীব সিনহা।

বৃহস্পতিবার বিকেল পর্যন্ত গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা সংক্রমিতের সংখ্যাও বৃদ্ধি পেয়েছে। ৩৭ জন এ সময়ে নতুন করে করোনায় কাবু হয়েছেন। অন্যদিকে এদিন করোনামুক্ত হয়ে বিভিন্ন সরকারি হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ১৫ জন। গত বুধবার বিকেল পর্যন্ত রাজ্যে করোনা নিয়ে চিকিৎসাধীন ছিলেন ৫৫০ জন। এদিন আরও ১৫ জন ছাড়া পেয়েছেন, ফলে তা কমে হয় ৫৩৫ জন। আবার ৩৭ জন নতুন করে সংক্রমিতও হয়েছেন। ফলে এখন করোনা নিয়ে রাজ্যে চিকিৎসাধীন ৫৭২ জন।

রাজ্যে করোনা সংক্রমণের নিরিখে সবচেয়ে এগিয়ে আছে কলকাতা, হাওড়া ও উত্তর ২৪ পরগনা জেলা। এই ৩ জেলাই রেড জোনের অন্তর্গত। রাজ্যে যত করোনা রোগীর খোঁজ মিলেছে তার ৮০ শতাংশই এই ৩ জেলার বাসিন্দা। এদিকে এদিন ১৫ জন করোনামুক্ত হয়ে ছাড়া পেয়েছেন। ফলে রাজ্যে করোনা মুক্ত হলেন এখনও পর্যন্ত ১৩৯ জন।

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

বৃষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026