শপিং মলে বিপদ!

শপিং মলের ট্রায়াল রুমে লুকিয়ে মহিলাদের পোশাক পরিবর্তনের ছবি তোলার অভিযোগ উঠল ওই শপিং মলেরই এক কর্মীর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে হাইল্যান্ড পার্কের একটি শপিং মলে। এক তরুণীর অভিযোগ একটি নতুন পোশাকের ট্রায়াল দিতে ট্রায়াল রুমে ঢুকে তাঁর কেমন সন্দেহ হয়।

রুমের দেওয়ালে কয়েকটি ছোট ছোট ফুটো দেখতে পান তিনি। তার কয়েকটি আবার কাগজের টুকরো দিয়ে বোজানো। এর একটিতে চোখ দিতেই তিনি দেখতে পান পাশের ট্রায়াল রুম থেকে মোবাইলে তাঁর ট্রায়াল রুমের ছবি তুলছে এক যুবক। ধরা পড়ে গেছে বুঝে পালানোর চেষ্টা করে সে।

ইতিমধ্যেই ওই তরুণী নিজের ট্রায়াল রুম থেকে বেরিয়ে তাকে ধরার চেষ্টা করেন। কিন্তু হাত ফসকে চম্পট দেয় ওই শপিং মলেরই পোশাকে থাকা ওই যুবক। কিন্তু পালানোর তাড়ায় মোবাইলটি হাতছাড়া হয় তার। পরে সার্ভে পার্ক থানার পুলিশ এসে মোবাইলটি বাজেয়াপ্ত করে। ওই তরুণী পরে থানায় অভিযোগও দায়ের করেন।

এদিকে ওই যুবককে এজেন্সির তরফে শপিং মলে নিয়োগ করা হয়েছিল বলে জানিয়েছেন মল কর্তৃপক্ষ। বিষয়টি এজেন্সিকে জানিয়ে ওই যুবককে বরখাস্ত করার আবেদনও জানিয়েছেন বলে দাবি করেছে তারা।

News Desk

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026