Kolkata

রাজ্যে করোনায় আক্রান্ত আরও ৩৮

রাজ্যে করোনায় মৃত্যু না বাড়লেও একদিনে আক্রান্ত বাড়ল। এদিন নতুন করে ৩৮ জন সংক্রমিতের খোঁজ মিলেছে।

রাজ্যে করোনা সংক্রমিতের সংখ্যা বেড়েই চলেছে। শনিবার সংখ্যাটা বেড়ে হয়েছে মোট ৪২৩ জন। এদিন আরও ৩৮ জনের দেহে করোনার অস্তিত্ব পাওয়া গিয়েছে। বর্তমানে তাই রাজ্যে করোনা নিয়ে চিকিৎসাধীন ৪২৩ জন। তবে শনিবার কোনও মৃত্যুর ঘটনা ঘটেনি। ফলে করোনায় এখনও রাজ্যে মৃতের সংখ্যা ১৮। এখনও পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১০৫ জন। রাজ্যে সরকারের তরফে একথা জানানো হয়েছে।

রাজ্যের পাশাপাশি দেশেও করোনা সংক্রমিতের সংখ্যা বেড়েই চলেছে। দেশে করোনা সংক্রমিতের সংখ্যা ২৪ হাজার পার করেছে। শনিবার পর্যন্ত মৃতের সংখ্যা ৭৭৯ জন। অন্যদিকে সুস্থ উঠেছেন ৫ হাজার ২০৯ জন। স্বাস্থ্যমন্ত্রক জানাচ্ছে, সুস্থ হয়ে ওঠার হার ক্রমশ বাড়ছে। এখনও পর্যন্ত করোনায় কাবু হওয়ার পর ২০.৫ শতাংশ মানুষ সুস্থ হয়ে উঠেছেন। ক্রমশ বাড়ছে এই সুস্থ হয়ে ওঠার হার।

এদিকে দেশে শর্তসাপেক্ষে কিছু দোকান খোলার অনুমতি দিয়েছে কেন্দ্র। তালিকায় নেই সেলুন, মদের দোকান, শপিং মলের মত দোকানপাট। তবে কোনও পাড়া বা আবাসনের দোকান খোলা যাবে। চারপাশে পরপর দোকান নেই এমন দোকানও খোলা যাবে। যদিও হটস্পট, রেডজোন বা কনটেনমেন্ট জোনে এই নিয়ম প্রযোজ্য নয়।

বিশ্বজুড়েও ক্রমশ বেড়ে চলেছে করোনায় মৃত্যু। প্রায় ২ লক্ষের দোরগোড়ায় পৌঁছে গেছে মৃতের সংখ্যা। বিশেষজ্ঞরা মনে করছেন রবিবারের মধ্যেই বিশ্বে করোনায় মৃত্যু ২ লক্ষ পার করে যাবে। এখনও পর্যন্ত আক্রান্তের সংখ্যা ২৮ লক্ষ ৫৫ হাজারের কিছু বেশি মানুষ। অন্যদিকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৮ লক্ষ ১৫ হাজারের ওপর মানুষ। তবে বিশ্বে করোনায় মৃত্যুর নিরিখে এখনও আমেরিকা শীর্ষে রয়েছে। এরপরই রয়েছে ইতালি, স্পেন ও ফ্রান্স। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026