Kolkata

ভারতে একদিনে করোনায় মৃত ৫০

শহরের বেশ কিছু জায়গায় হাজির হন মুখ্যমন্ত্রী। ঘুরে দেখেন লকডাউন পরিস্থিতি। মুখ্যমন্ত্রী নিজেই গাড়িতে বসে মাইকে স্থানীয় মানুষজনকে করোনা সম্বন্ধে সচেতন করেন।

পশ্চিমবঙ্গে করোনা সংক্রমিতের সংখ্যা আরও বাড়ল। বুধবার বিকেল পর্যন্ত গত ২৪ ঘণ্টায় রাজ্যে আক্রান্ত হয়েছেন আরও ৩২ জন। তবে রাজ্যে করোনায় মৃতের সংখ্যায় কোনও পরিবর্তন হয়নি।

এদিকে এদিন করোনা পরীক্ষার জন্য কেন্দ্রের পাঠানো কিট নিয়ে প্রশ্ন তুলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানান, যে ব়্যাপিড টেস্ট কিট পাঠানো হয়েছে তা তুলে নেওয়া হয়েছে। সেগুলি ত্রুটিপূর্ণ। অথচ পরীক্ষা করা নিয়ে রাজ্যকে বদনাম করা হচ্ছে।

এদিন বিকেলে শহরের বেশ কিছু জায়গায় হাজির হন মুখ্যমন্ত্রী। ঘুরে দেখেন লকডাউন পরিস্থিতি। মুখ্যমন্ত্রী এদিন নিজেই গাড়িতে বসে মাইকে স্থানীয় মানুষজনকে করোনা সম্বন্ধে সচেতন করেন। কী করবেন, কী করবেননা সে সম্বন্ধে মানুষকে সচেতন করেন। লকডাউন মেনে চলার পরামর্শ দেন। প্রয়োজনে পুলিশের সাহায্য নিতে বলেন।

বুধবার গোটা দেশে করনায় মৃত্যু হয়েছে ৫০ জনের। ফলে দেশে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৬৫২ জন। দেশে বুধবার সংক্রমিতের সংখ্যা বেড়েছে ১ হাজার ৩৮৩ জন। ফলে এদিন দেশে আক্রান্তের সংখ্যা ২০ হাজারের গণ্ডি পার করেছে। দেশে করোনা সংক্রমিতের সংখ্যা দাঁড়িয়েছে ২০ হাজার ৭৭১ জন।

অন্যদিকে বিশ্বজুড়েই করোনা সংক্রমিতের সংখ্যা বাড়ছে। বাড়ছে মৃতের সংখ্যা। বিশ্বে এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ১ লক্ষ ৭৯ হাজারের কিছু বেশি মানুষের। আক্রান্ত ২৫ লক্ষ ৮৫ হাজারের কিছু বেশি মানুষ। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

ক্লাসের মধ্যেই ছাত্রীকে প্রেম নিবেদন করলেন অধ্যাপক, ছাত্রী করলেন জুতোপেটা

ক্লাসে পড়াতে এসে ছাত্রীর প্রেমে পড়েছেন এমন অধ্যাপকের সংখ্যা নেহাত কম নয়। কিন্তু এবার যা…

April 1, 2026

আজ পর্যন্ত নিলামে এত দামে কোনও ওয়াইনের বোতল বিক্রি হয়নি

ওয়াইনের বোতল বিক্রি হল নিলামে। আগেও হয়েছে, কিন্তু এবার যে দামে এই পুরনো ওয়াইনের বোতলটি…

April 1, 2026

মিউজিয়ামে ঢুকে মাত্র ৩ মিনিটে মাছ নিয়ে পালাল চোরেরা

এক দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে একটি মিউজিয়ামে। যেখান থেকে ৩টি দুর্মূল্য সম্পদ চুরি হয়ে গেছে।…

April 1, 2026

মেষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

বৃষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

মিথুন রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026