Kolkata

রাজ্যে করোনায় মৃত আরও ৩

রাজ্যে করোনায় আরও ৩ জনের মৃত্যু হয়েছে, মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৫

রাজ্যে করোনায় আরও ৩ জনের মৃত্যু হয়েছে। ফলে করোনা সংক্রমণে মৃত্যু বেড়ে দাঁড়াল ১৫। মঙ্গলবার বিকেল পর্যন্ত গত ২৪ ঘণ্টায় এই মৃতের সংখ্যা বেড়েছে। এছাড়া ১ দিনে আক্রান্তের সংখ্যা বেড়েছে ২৯ জন। অর্থাৎ নতুন করে ২৯ জনের দেহে করোনা সংক্রমণ পাওয়া গিয়েছে। ফলে রাজ্যে এখন আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৭৪ জন। এদিন কোনও করোনা সংক্রমিত ছাড়া পাননি। মঙ্গলবার একথা জানান রাজ্যের মুখ্যসচিব রাজীব সিনহা।

মুখ্যসচিব আরও জানিয়েছেন রাজ্যে এদিন ২২০ জনের ব়্যাপিড টেস্ট করা হয়েছে। করোনা পরীক্ষার জন্য এই ব়্যাপিড টেস্টের বন্দোবস্ত। এদিকে রাজ্যে লকডাউন চলছে। মঙ্গলবার মুখ্যমন্ত্রী নিজে বেশ কিছু এলাকায় লকডাউন কেমন মানা হচ্ছে তা ঘুরে দেখেন। নিজে মাইক হাতে সাধারণ মানুষকে সচেতন করেন। সেইসঙ্গে তাঁদের কোনও সমস্যা হলে তা স্থানীয় পুলিশ স্টেশনে জানানোর পরামর্শ দেন।

রাজ্যের ৭টি জেলায় করোনা পরিস্থিতি খতিয়ে দেখতে কেন্দ্রীয় দল পাঠানো নিয়ে গত সোমবার রাজ্য সরকার ও কেন্দ্রের মধ্যে কিছু জটিলতা সৃষ্টি হয়েছিল। তবে মঙ্গলবার কেন্দ্রীয় দল কলকাতায় বৈঠক করে। তারা কিছু জায়গায় যায়ও। দক্ষিণবঙ্গের কলকাতা, হাওড়া, উত্তর ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে ঘুরে দেখার জন্য একটি দল এসেছে। অন্য একটি দল রয়েছে উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং ও জলপাইগুড়ি পরিদর্শনের জন্য।

আজ পর্যন্ত নিলামে এত দামে কোনও ওয়াইনের বোতল বিক্রি হয়নি

ওয়াইনের বোতল বিক্রি হল নিলামে। আগেও হয়েছে, কিন্তু এবার যে দামে এই পুরনো ওয়াইনের বোতলটি…

April 1, 2026

মিউজিয়ামে ঢুকে মাত্র ৩ মিনিটে মাছ নিয়ে পালাল চোরেরা

এক দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে একটি মিউজিয়ামে। যেখান থেকে ৩টি দুর্মূল্য সম্পদ চুরি হয়ে গেছে।…

April 1, 2026

মেষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

বৃষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

মিথুন রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

কর্কট রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

কর্কট রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026