Kolkata

রাজ্যে করোনায় আরও ২ জনের মৃত্যু

মুখ্যমন্ত্রীর নির্দেশ মেনে শনিবার সকাল থেকেই হাওড়া ও কলকাতায় পথে বার হওয়া নিয়ে কড়া পদক্ষেপ করেছে পুলিশ। বাড়ি থেকে বার হলেই জিজ্ঞাসাবাদ হয়েছে।

রাজ্যে করোনায় মৃত বেড়ে দাঁড়াল ১২-তে। গত শুক্রবার পর্যন্ত রাজ্যে করোনায় মৃতের সংখ্যা ছিল ১০, শনিবার আরও ২ জনের করোনায় মৃত্যু হয়েছে বলে জানিয়েছে অডিট কমিটি।

শনিবার রাজ্যের মুখ্যসচিব রাজীব সিনহা জানান, রাজ্যে আরও ২৩ জনের দেহে নতুন করে করোনার অস্তিত্ব পাওয়া গিয়েছে। ফলে গত শুক্রবার রাজ্যে করোনা সংক্রমিত অবস্থায় চিকিৎসাধীন ছিলেন ১৬২ জন। তা বেড়ে দাঁড়াল ১৭৮ জনে। কারণ এদিন ২৩ জনকে নতুন করে যেমন সংক্রমিত অবস্থায় পাওয়া গিয়েছে তেমনই এদিন ৭ জন করোনা মুক্ত হয়ে বাড়ি ফিরেছেন। ফলে এখন রাজ্যে করোনায় চিকিৎসাধীন রয়েছেন ১৭৮ জন।

মুখ্যমন্ত্রীর নির্দেশ মেনে শনিবার সকাল থেকেই হাওড়া ও কলকাতায় পথে বার হওয়া নিয়ে কড়া পদক্ষেপ করেছে পুলিশ। বাড়ি থেকে বার হলেই জিজ্ঞাসাবাদ হয়েছে।

হাওড়ার অনেক জায়গায় রাস্তায় অপ্রয়োজনে বার হওয়া মানুষকে আটক করে পুলিশ। অনেক ক্ষেত্রই লাঠি উঁচিয়ে তেড়ে যেতে দেখা যায় পুলিশকে। অন্যদিকে কলকাতায় অনেক রাস্তা ব্যারিকেড করে দিয়েছে পুলিশ। রাস্তার মোড় গার্ডরেল দিয়ে আটকে দেওয়া হয়।

বিশ্বজুড়েও করোনার জেরে মৃত্যু মিছিল অব্যাহত রয়েছে। বিশ্বে ১ লক্ষ ৫৬ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে করোনায়। আক্রান্ত ২২ লক্ষ ৭৬ হাজারের কিছু বেশি মানুষ।

মার্কিন মুলুকে করোনা সংক্রমিতের সংখ্যা ৭ লক্ষ পার করেছে। মৃত্যু হয়েছে ৩৭ হাজারের কিছু বেশি মানুষের। বিশ্বে এখনও পর্যন্ত করোনায় মৃত্যুর নিরিখে মার্কিন যুক্তরাষ্ট্রই সর্বাধিক।

ইউরোপের ইতালি, স্পেনের মত দেশে সংক্রমণের হার কিছুটা কমলেও এখনও সেখানে পরিস্থিতি শোচনীয়। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026