করোনা ভাইরাস, প্রতীকী ছবি
রাজ্যে আরও ২২ জন করোনা সংক্রমিতের খোঁজ মিলেছে। গত বৃহস্পতিবার যেখানে রাজ্যে আক্রান্তের সংখ্যা ছিল ১৪৪ জন, তারমধ্যে ৪ জন সুস্থ হয়ে এদিন বাড়ি ফেরেন। আর নতুন করে আক্রান্ত হয়েছেন ২২ জন। ফলে রাজ্যে এখন করোনা নিয়ে চিকিৎসাধীন ১৬২ জন। শুক্রবার একথা জানান রাজ্যের মুখ্যসচিব। মৃতের সংখ্যা এখনও ১০ জনই রয়েছে।
মুখ্যমন্ত্রী এদিন ফের রাজ্যবাসীর কাছে অনুরোধ করেছেন তাঁরা যেন ঘরেই থাকেন। মাস্ক পরা বাধ্যতামূলক বলে জানিয়েছেন তিনি। মাঝে মাঝে গরম জল বা পাতিলেবু দিয়ে অল্প গরম জল খাওয়ার পরামর্শ দিয়েছেন মুখ্যমন্ত্রী।
ভারতে করোনা সংক্রমিতের হার কমছে বলে এদিন দাবি করেছে স্বাস্থ্যমন্ত্রক। এদিন স্বাস্থ্যমন্ত্রকের যুগ্ম সচিব লব আগরওয়াল বলেন, এটা কিছুটা হলেও স্বস্তির খবর যে দেশে এখন আক্রান্তের হারের চেয়ে সুস্থ হয়ে ওঠার হার বেশি।
তিনি আরও বলেন, পরিসংখ্যান দেখে এটাও পরিস্কার যে লকডাউনের আগে যেখানে দেশে আক্রান্ত দ্বিগুণ হওয়ার হার ছিল ৩ দিন। সেখানে এখন দ্বিগুণ হওয়ার হার হয়েছে ৬ দশমিক ২ দিন। এদিকে শুক্রবার বিকেল পর্যন্ত গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় ৩২ জনের মৃত্যু হয়েছে।
বিশ্বজুড়েও করোনায় মৃতের সংখ্যা বেড়েই চলেছে। মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১ লক্ষ ৪৮ হাজার-এর ওপর। এদিকে আক্রান্তের সংখ্যাও বেড়েই চলেছে। বিশ্বে এখন করোনা সংক্রমিতের সংখ্যা ২২ লক্ষের ওপর। এখনও ৫ লক্ষ ৫৮ হাজার মানুষ সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এক মার্কিন যুক্তরাষ্ট্রেই করোনায় মৃতের সংখ্যা ৩৪ হাজার পার করেছে। আক্রান্ত ৬ লক্ষ ৭৮ হাজারের কিছু বেশি মানুষ।
অন্যদিকে মৃত্যু বন্ধ না হলেও ইতালি ও স্পেনের ভয়ংকর পরিস্থিতিতে কিছুটা হলেও লাগাম পরেছে। তবে সব মিলিয়ে ইউরোপ এখনও করোনার দাপটে স্তব্ধ হয়ে আছে। থামছে না মৃত্যু। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা
জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…
তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…
প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…
কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…
স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…