Kolkata

রাজ্যে করোনায় মৃতের সংখ্যা বাড়ল

এদিন নবান্নে রাজ্য মন্ত্রিসভার বৈঠক হয়। মুখ্যমন্ত্রীর নেতৃত্বে রাজ্য মন্ত্রিসভার বৈঠক করোনা লকডাউনের পর এই প্রথম হল।

রাজ্যে করোনায় মৃত্যু হয়েছে মোট ১০ জনের। আরও ৩ জনের মৃত্যু হওয়ায় এই সংখ্যা বেড়ে হল ১০। বৃহস্পতিবার একথা জানান রাজ্যের মুখ্যসচিব রাজীব সিনহা।

তিনি জানান রাজ্যে এখন করোনা সংক্রমিত অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন ১৪৪ জন। ৯ জন এদিন সুস্থ হয়ে ছাড়া পেয়েছেন। বুধবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত রাজ্যে মোট ২৪ জন নতুন সংক্রমিতের খোঁজ মিলেছে।

এদিকে এদিন নবান্নে রাজ্য মন্ত্রিসভার বৈঠক হয়। মুখ্যমন্ত্রীর নেতৃত্বে রাজ্য মন্ত্রিসভার বৈঠক করোনা লকডাউনের পর এই প্রথম হল।

রাজ্যের পাশাপাশি দেশেও করোনায় মৃতের সংখ্যা বাড়ছে। এখনও পর্যন্ত দেশে করোনায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৪২০ জনে। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ হাজার ৫১৪ জন।

স্বাস্থ্য মন্ত্রকের যুগ্ম সচিব লব আগরওয়াল বলেন, দেশে করোনা সংক্রমিত হওয়ার পর সুস্থ হয়ে ফেরা শতাংশের নিরিখে বেড়ে ১২ শতাংশ পার করেছে। এই মুহুর্তে দেশে করোনা নিয়ে চিকিৎসাধীন রয়েছে ১০ হাজার ৮২৪ জন।

বিশ্বজুড়েই করোনায় মৃতের সংখ্যা বেড়ে চলেছে। এখনও পর্যন্ত বিশ্বে ১ লক্ষ ৩৭ হাজার ৬৬ জনের করোনায় মৃত্যু হয়েছে। আক্রান্ত ২১ লক্ষ ৯ হাজার ৭০৯ জন। ৫ লক্ষ ২৬ হাজার ৭৭০ জন মানুষ সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

মৃত্যুর নিরিখে সকলকে ছাপিয়ে গিয়েছে আমেরিকা। তারপরেই রয়েছে ইতালি, স্পেন। ফ্রান্স, ইংল্যান্ডেও মৃত্যু মিছিল। তুলনায় কিছুটা সামলে নিয়েছে জার্মানি। সেখানে মৃতের সংখ্যা তুলনায় কম। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

ক্লাসের মধ্যেই ছাত্রীকে প্রেম নিবেদন করলেন অধ্যাপক, ছাত্রী করলেন জুতোপেটা

ক্লাসে পড়াতে এসে ছাত্রীর প্রেমে পড়েছেন এমন অধ্যাপকের সংখ্যা নেহাত কম নয়। কিন্তু এবার যা…

April 1, 2026

আজ পর্যন্ত নিলামে এত দামে কোনও ওয়াইনের বোতল বিক্রি হয়নি

ওয়াইনের বোতল বিক্রি হল নিলামে। আগেও হয়েছে, কিন্তু এবার যে দামে এই পুরনো ওয়াইনের বোতলটি…

April 1, 2026

মিউজিয়ামে ঢুকে মাত্র ৩ মিনিটে মাছ নিয়ে পালাল চোরেরা

এক দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে একটি মিউজিয়ামে। যেখান থেকে ৩টি দুর্মূল্য সম্পদ চুরি হয়ে গেছে।…

April 1, 2026

মেষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

বৃষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

মিথুন রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026