কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্তকে আমল দিয়ে রাজ্যে কংগ্রেসের সঙ্গে দূরত্ব বাড়ানো শুরু করল সিপিএম। গত সোমবারই কেন্দ্রীয় কমিটি তাদের সিদ্ধান্তের কথা জানিয়েছে। আর তার ঠিক পরদিন মঙ্গলবার বামফ্রন্ট চেয়ারম্যান জানিয়ে দিলেন আগামী ১১ জুলাই মূল্যবৃদ্ধির প্রতিবাদে তাঁদের প্রতিবাদ মিছিলে আমন্ত্রণ পাচ্ছে না কংগ্রেস। ১১ জুলাই ধর্মতলার ওয়াই চ্যানেল থেকে কলেজ স্কোয়ার পর্যন্ত মিছিল করবে সিপিএম। সেই মিছিলে আমন্ত্রণ পাঠানো হচ্ছে সব বাম শরিক দল সহ আরজেডি, জেডিইউ ও এনসিপিআই-কে। কিন্তু আমন্ত্রণের তালিকায় জায়গা পায়নি বিধানসভা ভোটে প্রায় হরিহর আত্মা হয়ে ওঠা কংগ্রেস। যদিও আগামী ২৫ জুন মূল্যবৃদ্ধির প্রতিবাদে কংগ্রেস যে মহামিছিলের ডাক দিয়েছে তাতে সিপিএমের রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্রকে আমন্ত্রণ জানিয়েছে তারা।
জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…
তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…
প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…
কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…
স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…