Kolkata

প্রতিদিন ৪ ঘণ্টার জন্য খুলবে মিষ্টির দোকান

বাঙালির অন্যতম রসনার নাম অবশ্যই মিষ্টি। সেই মিষ্টির দোকান লকডাউনের পর থেকেই বন্ধ। মিষ্টি নিত্যপ্রয়োজনীয় জিনিসের আওতায় পড়েনা। তাই তার শাটার নামানোই ছিল। লকডাউনের এক সপ্তাহ পরে সোমবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানালেন আর পুরোদিন বন্ধ নয়, মিষ্টির দোকান এবার খুলবে প্রতিদিন। তবে তার সময় বাঁধা থাকবে। প্রতিদিন ৪ ঘণ্টার জন্য দোকান খোলা যাবে।

মুখ্যমন্ত্রী জানিয়েছেন, দুপুর ১২টা থেকে বিকেল ৪টে। এটাই হবে মিষ্টির দোকান খোলার সময়। এর আগে বা পরে দোকান বন্ধ থাকবে। তাঁর মতে, এতে অনেক দুধ ব্যবসায়ীর ক্ষতি কমবে। ফলে বাঙালির জন্য খুশির খবর। এদিকে মিষ্টির দোকান খুললে অনেক মানুষের রোজগার নিশ্চিত হবে। কারণ প্রায় প্রতিটি মিষ্টির দোকানেই কর্মচারি হিসাবে কাজ করেন মানুষজন। এঁদের রোজগার বজায় থাকবে।

এদিন থেকে ব্যাঙ্কিং পরিষেবাও দিনভর হয়ে গেছে। যদিও সাধারণ মানুষ তা পাচ্ছেন সকাল ১০টা থেকে দুপুর ২টো পর্যন্ত। এভাবেই ২ দিন আগে রাজ্য সরকার সন্ধেতেও মুদির দোকান খোলা রাখাতে ছাড় দেয়। লকডাউনের মধ্যেও এমন কিছু ছাড় কিন্তু মানুষকে মানসিক দিক থেকে ভাল রাখতে শুরু করেছে।

News Desk

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026