Kolkata

শুরু হয়ে গেল লকডাউন

সোমবার সকাল থেকে বাজারে প্রবল ভিড় নজর কেড়েছে। রাস্তাতেও মানুষ বেরিয়েছিলেন। শিক্ষকদের বার হতে হয়েছিল মিড ডে মিলের চাল, আলু বিতরণের জন্য। কিছু মানুষকে অফিসেও একবারের জন্য যেতে হয়। কিন্তু সোমবার বেলা যত গড়িয়েছে রাস্তা তত সুনসান চেহারা নিয়েছে। কিছু সরকারি বাস বাদে বাস ছিলনা রাস্তায়। তবে বিভিন্ন রুটে অটো কিছু ছিল। আর ঠিক বিকেল ৫টা বাজতেই শুরু হয়ে যায় লকডাউন।

রাস্তায় নেমে পড়ে পুলিশ। লকডাউনে যাতে কেউ রাস্তায় না থাকেন সেকথা পুলিশের তরফে জানানো হয়। আগেই কেন্দ্র রাজ্য সরকারগুলিকে জানিয়ে দিয়েছে লকডাউন যাতে ঠিকঠাক মান্য হয় সেদিকে নজর রাখতে। কেউ অমান্য করলে কড়া পদক্ষেপ নিতেও বলেছে কেন্দ্র। তবে লকডাউনের আগেই এদিন কলকাতা সহ যেসব জায়গায় লকডাউন ঘোষণা হয়েছে সেসব এলাকা ফাঁকা হয়ে যায়। দোকানপাট বন্ধ হয়ে যায়।

পশ্চিমবঙ্গে এদিন বিকেল ৫টায় এই যে লকডাউন শুরু হল তা ২৭ মার্চ রাত ১২টা পর্যন্ত বজায় থাকবে বলে জানিয়েছে রাজ্য সরকার। অন্য জায়গায় অবশ্য ৩১ মার্চ পর্যন্তই লকডাউন থাকছে। আবার বিশেষজ্ঞদের অনেকের মতে এটা ১৪ দিনের জন্য হওয়া প্রয়োজন। এদিকে লকডাউন আগেই হয়েছিল পঞ্জাব জুড়ে। কিন্তু লকডাউন নিয়ে তাঁর রাজ্যের মানুষের মধ্যে ঢিলেঢালা মনোভাব দেখে কার্ফু জারি করেছেন পঞ্জাবের মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026