Kolkata

উত্তর কলকাতা ব্যবসায়ী সমিতি করোনা মোকাবিলায় মাস্ক, স্যানিটাইজার নিয়ে পথে নামছে

করোনা নিয়ে ব্যবসায়ী মহল তো বটেই পাশাপাশি সাধারণ মানুষকেও সচেতনতার বার্তা দিতে পথে নামার সিদ্ধান্ত নিল উত্তর কলকাতা ব্যবসায়ী সমিতি। আগামী মঙ্গলবার বিকেল ৪টেয় তারা উত্তর কলকাতার জোড়াবাগান, বিকে পাল অ্যাভিনিউ, রবীন্দ্র সরণি, বিডন স্ট্রিট, হেদুয়া সংলগ্ন এলাকায় প্রচার করবে। নতুন বাজার, ছাতুবাবু বাজারেও যাবে তারা। মাইকে প্রচারের সঙ্গে সঙ্গে তারা ব্যবসায়ীদের মধ্যে মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার ও সাবান বিলি করবে। পথ চলতি সাধারণ মানুষের মধ্যেও এগুলি বিলি করা হবে। এমনই জানিয়েছেন উত্তর কলকাতা ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক অভিজিৎ ধর।

অভিজিৎবাবু জানিয়েছেন, আপাতত আড়াই হাজার মাস্ক, স্যানিটাইজার ও সাবান বিলি করবেন তাঁরা। এটাই তাঁরা জোগাড় করে উঠতে পেরেছেন। তাও সেকাজ সহজ হয়নি বলেই জানিয়েছেন অভিজিৎবাবু। জানিয়েছেন এগুলি জোগাড় করতে তাঁরা পাশে পেয়েছেন পোস্তা মার্কেট অ্যাসোসিয়েশনকে। বিক্রেতারা যেন ক্রেতাদেরও সুরক্ষিত রাখতে সাহায্য করেন সে আবেদনও তাঁরা জানাবেন বিক্রেতাদের কাছে।

ফাইল : অভিজিৎ ধর

কাঁচা বাজার, মাছ-মাংসের দোকান যেমন খোলা থাকে তা থাকবে বলেই জানিয়েছেন অভিজিৎবাবু। তবে অন্য নিত্য প্রয়োজনীয় জিনিসের দোকানগুলি দুপুর ১২টা থেকে সন্ধে ৭টা পর্যন্ত খোলা রাখার আবেদন করেছেন তাঁরা। বিক্রেতাদের স্বার্থেই এই পদক্ষেপের আবেদন জানানো হয়েছে বলে জানিয়েছেন অভিজিৎবাবু। তাঁর মতে, সময় কমিয়ে দোকান খোলা রাখার জন্য এলাকার সব ব্যবসায়ীকেই জানানো হয়েছে। ইতিমধ্যেই কয়েকটি দোকান তা মানতেও শুরু করেছে। করোনা মোকাবিলায় এই পদক্ষেপ জরুরি বলে জানান তিনি।

অনেক জায়গায় ন্যায্য মূল্যে জিনিস বিক্রি হচ্ছেনা বলে যে অভিযোগ সামনে আসছে তা নিয়েও উত্তর কলকাতা ব্যবসায়ী সমিতি কড়া অবস্থান নিয়েছে। সমিতির তরফে ব্যবসায়ীদের জানিয়ে দেওয়া হয়েছে যদি কেউ বেশি দামে জিনিস বিক্রি করছেন বলে অভিযোগ আসে আর তা সত্যি প্রমাণিত হয় তাহলে সমিতির পক্ষ থেকেই ব্যবস্থা নেওয়া হবে। ওই দোকানদারের বিরুদ্ধে প্রশাসনকে সমিতিই জানিয়ে দেবে। ক্রেতাদের কোনওভাবে ন্যায্য মূল্যের চেয়ে বেশি দামে জিনিস বিক্রি উত্তর কলকাতা ব্যবসায়ী সমিতি বরদাস্ত করবে না বলে জানিয়ে দিয়েছেন অভিজিৎবাবু।

News Desk

কুম্ভ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

কুম্ভ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

মীন রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মীন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল অনুযায়ী প্ল্যানিং করুন আজ কি কি করনীয়…

March 31, 2026

একাই একটি নদীর জীবন ফিরিয়ে দিলেন ২০ বছরের তরুণ

একটি নদীর জীবন ফিরিয়ে দিলেন এক ২০ বছরের তরুণ। যার হাত ধরে তিনি এখন দেশজুড়ে…

March 31, 2026

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026