Kolkata

শুরু জনতা কার্ফু, সুনসান রাস্তাঘাট, বাড়িতেই মানুষজন

করোনা ঠেকাতে জাতির উদ্দেশ্যে ভাষণ দেওয়ার সময় রবিবার জনতা কার্ফু পালনের ডাক দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সকলকে এই কার্ফু মান্য করার আবেদন জানান তিনি। নিজেদের স্বার্থে। অপরের স্বার্থে। করোনা ঠেকাতে এই জনতা কার্ফু দাওয়াইয়ের সময় দেওয়া হয় সকাল ৭টা থেকে রাত ৯টা পর্যন্ত। এই সময়ে সকলকে বাড়িতেই থাকার পরামর্শ দেন প্রধানমন্ত্রী। ১৪ ঘণ্টা বাড়িতে সারা ভারতবাসী থাকলে করোনা ঠেকাতে তা কার্যকরী ভূমিকা নিতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞেরাও।

প্রধানমন্ত্রীর সেই ডাকে সাড়া দিয়ে রবিবার সকাল ৭টা থেকেই শুরু হয়েছে জনতা কার্ফু। সকাল ৭টা না বলে বলা ভাল ভোর থেকেই দেখা গেছে রাস্তা সুনসান। ধূধূ করছে গোটা শহর থেকে গ্রাম। কলকাতা শহরের রাস্তা হরতালের চেহারা নিয়েছে। এমনিতেই রবিবার সকালে ছুটির আলস্য কাজ করে। ফলে ভোরে তেমন মানুষ রাস্তায় থাকেন না। এদিন আরও নেই। সবই প্রায় বন্ধ। কোনও দোকানপাট সকাল থেকেই খোলেনি।

অনেক বাড়িতে যাঁরা দুধ বিলি করেন তাঁরা আগের দিনই রবিবারের প্যাকেট আগাম দিয়ে গেছেন। কেবল চালু খবরের কাগজ বিলি। এদিন রাস্তায় সরকারি বাস থাকবে বলেই জানা গেছে। থাকতে পারে কিছু বেসরকারি বাসও। মেট্রো রেল চলবে ঠিকই। তবে সংখ্যায় কম। সংখ্যায় কম চলবে লোকাল ট্রেনও। তবে দূরপাল্লার কোনও গাড়ি এদিন ছাড়বে না। জনতা কার্ফু-র সকালের মতই পুরো দিনের চেহারা এক থাকলে হয়তো করোনার বিরুদ্ধে একটা বড়সড় উদ্যোগ সাফল্য পেতে পারে।

News Desk

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026