Kolkata

ঝড়, সঙ্গে বৃষ্টি, বদলে গেল আবহাওয়ার আমেজ

শনিবার বিকেল থেকেই মেঘের গর্জন পাওয়া যাচ্ছিল। কিন্তু মেঘ যে খুব বেশি ছিল তা নয়। সন্ধে নামতে সেই গর্জন বাড়ে। বিদ্যুৎও চমকাতে শুরু করে। একটা ঠান্ডা হাওয়াও বইতে থাকে। শনিবার সকাল থেকে একটা গুমোট ভাব গ্রাস করেছিল কলকাতা সহ বিভিন্ন এলাকাকে। সেই গুমোট ভাব গরম বাড়িয়ে দিয়েছিল। ফলে সন্ধে থেকে যে ঠান্ডা হাওয়া বইতে শুরু করে তা মানুষের প্রাণ জুড়োচ্ছিল।

সন্ধে একটু গভীর হতেই অনেক জায়গায় ঝড় শুরু হয়। খুব বেশি সময় ঝোড়ো হাওয়া অবশ্য বয়নি। তার জায়গায় নামে বৃষ্টি। কোথাও বৃষ্টির পরিমাণ ছিল বেশি। কোথাও কম। কলকাতার অনেক জায়গায় আবার ছিটেফোঁটা বৃষ্টি হয়। উত্তর ২৪ পরগনার অনেক অংশে আবার ভাল বৃষ্টি হয়েছে। রাত পর্যন্ত বিদ্যুতের ঝলকানি চলতে থাকে। সঙ্গে বৃষ্টি। ঠান্ডা হাওয়া গোটা পরিবেশের আমেজ বদলে দেয়। শহর কলকাতায় বৃষ্টি নামে রবিবার ভোররাত থেকে। সঙ্গে ছিল ঝোড়ো হাওয়া। সকালের আলো ফোটা অবধি ঝিরঝির করে বৃষ্টি পড়তে থাকে।

কলকাতা সহ রাজ্যে কালবৈশাখীর পূর্বাভাস ছিলই। এখন চৈত্র মাস চলছে। কালবৈশাখীর সময় এটা। তারই একটা ঝলক এদিন দেখতে পেলেন সাধারণ মানুষ। খুব প্রবল গতির ঝড়ও নয়, প্রবল বৃষ্টিও নয়। কিন্তু যেটা হল তাকে ট্রেলার বলা যেতেই পারে। করোনার উদ্বেগে মানুষ এখন বাড়ি থেকে কমই বার হচ্ছেন। শনিবার তাই সকাল থেকেই রাস্তাঘাট ছিল বেশ ফাঁকা। বাসও ছিল কম। গাড়িও ছিল কম। বাড়িতেই কাটানো মানুষজন সন্ধের এই আবহাওয়ার পরিবর্তন কিন্তু বেশ তারিয়েই উপভোগ করেছেন।

News Desk

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026