খড়দহে প্রতিবাদীকে ধারাল অস্ত্রের কোপ

মদ, জুয়ার প্রতিবাদ করায় দুষ্কৃতীদের হাতে প্রহৃত হলেন খড়দহের এক যুবক। তাঁর মাথায় ধারালো অস্ত্রের কোপ পড়েছে। তারক সিং নামে ওই যুবককে বাঁচাতে গিয়ে আক্রান্ত হন তাঁর এক প্রতিবেশি ভরত ঘোষও। তাঁকেও ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে দুষ্কৃতীরা। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, খড়দহের পাটুলিয়ার ঘোষপাড়া এলাকা বেশ কিছুদিন ধরেই মদ, জুয়ার মুক্তাঞ্চলে পরিণত হয়েছে। দুষ্কৃতীরা প্রকাশ্যেই বসে মদ্যপান করছে। এদের জন্য পাড়ার মহিলাদের বাড়ি থেকে বার হওয়া মুশকিল হয়ে দাঁড়িয়েছে। নিত্যদিনই এদের কটূক্তির শিকার হতে হচ্ছে মহিলাদের। এই ঘটনার প্রতিবাদে বেশ কয়েকদিন ধরেই সরব ছিলেন তারক সিং। ফলে তাঁকে ভাল চোখে নিচ্ছিল না দুষ্কৃতীরা। রবিবার রাতে ফের প্রকাশ্যে মদের আসর বসালে তার প্রতিবাদ করেন তারকবাবু। অভিযোগ তখনই দুষ্কৃতীরা তাঁকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। তারকবাবুকে বাঁচাতে এসে আহত হন আর এক প্রতিবেশি ভরত ঘোষ। দুজনকেই হাসপাতালে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়। এদিকে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ এলাকায় মদ, জুয়ার আসর নিয়ে পুলিশে বারবার জানান হলেও ব্যবস্থা নেয়নি পুলিশ।

News Desk

ভাবলেশহীন মুখে অত্যন্ত শক্ত কাজে অভিনয় করতে হয়েছিল, ৪৮ বছর পর জানালেন জিনাত আমান

একসময়ের বলিউড কাঁপানো অভিনেত্রী জিনাত আমান ডন সিনেমার এক অজানা অভিজ্ঞতার কথা সকলের সঙ্গে ভাগ…

April 3, 2026

গাঢ় লাল হয়ে গেল গ্রিসের আকাশ, আশ্চর্য কাণ্ডের পিছনে রয়েছে অন্য মহাদেশ

এমন লাল রং সেখানে বড় একটা কেউ দেখেননি। গোটা ইউরোপই হতবাক আকাশের এমন রং দেখে।…

April 3, 2026

মিঠুন চক্রবর্তী হিরো হলে সে সিনেমায় তিনি নায়িকা হতে চাইতেন, কেন জানালেন সোমি আলি

মিঠুন চক্রবর্তীর নায়িকাদের মধ্যে সোমি আলি একজন। সেই বলিউড অভিনেত্রী জানালেন কেন মিঠুন থাকলেই তিনি…

April 3, 2026

বাড়িতে ঢুকে কেউ একজন মদ্যপান করছে, খবর পেয়ে এসে রেগে আগুন পুলিশ

বাড়িতে কেউ একজন ঢুকে পড়লে তো ভয় পাওয়ারই কথা। সেইমত ফোন যায় পুলিশের কাছে। পুলিশ…

April 3, 2026

পারদ চড়ছে, কবে থেকে ফের ঝড়বৃষ্টি, পূর্বাভাস দিল আবহাওয়া দফতর

কলকাতা সহ দক্ষিণবঙ্গ জুড়েই পারদ চড়ছে। অস্বস্তিকর গরম মাথা চাড়া দিতে শুরু করেছে। এই চড়তে…

April 3, 2026

মেষ রাশির শনিবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৪ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 3, 2026