বেলেঘাটা আইডিতে কর্তব্যরত চিকিৎসক, ছবি - আইএএনএস
শনিবার সকালেই জানা গিয়েছিল হাবড়ার এক তরুণীর দেহে করোনার সংক্রমণ পাওয়া গিয়েছে। আর শনিবার বিকেলে জানা যায় রাজ্যে আরও এক করোনার শিকার ভর্তি হাসপাতালে। ফলে রাজ্যে আরও এক সংক্রমিতের খোঁজ মিলল। দমদমের বাসিন্দা ওই করোনা আক্রান্ত প্রৌঢ় গত ১৩ মার্চ থেকে জ্বরে ভুগছিলেন। ১৬ মার্চ তাঁকে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়।
৫৭ বছর বয়স্ক ওই ব্যক্তির উপসর্গ দেখে পরে এসএসকেএম হাসপাতালে তাঁর লালারস পরীক্ষার জন্য পাঠানো হয়। সেখান থেকে নমুনা যায় নাইসেড-এ। সেখানে পরীক্ষা হয়। রিপোর্টে করোনা পজিটিভ হিসাবে ধরা পড়ে। রাজ্যে এই নিয়ে করোনার শিকার দাঁড়াল ৪-এ। প্রথম ৩ জন বিদেশ থেকে ফেরেন। ৩ জনই তরুণ-তরণী। ২ জন ফেরেন লন্ডন থেকে। ১ জন স্কটল্যান্ড থেকে। কিন্তু দমদমের প্রৌঢ় কোনওদিন বিদেশেই যাননি।
রেলের কর্মী ওই প্রৌঢ় নিজে তো কখনও বিদেশ যানইনি, তাঁর পরিবারের কেউও বিদেশে যাননি। তাঁর কীভাবে করোনা সংক্রমণ হল তা ভাবাচ্ছে সকলকে। তাঁর পরিচিত কেউ বিদেশে গিয়েছিলেন কিনা তার খোঁজ চলছে। এদিকে আপাতত ভেন্টিলেশনে রয়েছেন ওই ব্যক্তি। রাজ্যে এ সপ্তাহের শুরুতেই ধরা পড়ে ১ তরুণ লন্ডন থেকে ফিরেছেন। তাঁর দেহে করোনার সংক্রমণ রয়েছে। তা সত্ত্বেও তিনি বাইরে ২ দিন ঘোরেন। দ্বিতীয় তরুণ বালিগঞ্জের বাসিন্দা। তৃতীয় জন এক তরুণী। চতুর্থ জন এক প্রৌঢ়।
জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…
তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…
প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…
কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…
স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…