Kolkata

পশ্চিমবঙ্গে প্রথম করোনার শিকার লন্ডন ফেরত তরুণ

এতদিন ভারতের নানা রাজ্যে করোনার শিকারের খোঁজ মিললেও সেই তালিকায় নাম ছিলনা পশ্চিমবঙ্গের। রাজ্য সরকার একগুচ্ছ পদক্ষেপ করে করোনা রোখার চেষ্টাও চালাচ্ছে। এরমধ্যেই মঙ্গলবার কলকাতায় মিলল এই রাজ্যের প্রথম করোনার শিকারের খোঁজ। ওই যুবককে বেলেঘাটা আইডি হাসপাতালে ভর্তি করা হয়েছে। লন্ডন থেকেই তাঁর দেহে করোনা ভাইরাসের সংক্রমণ হয়েছিল বলে মনে করছেন বিশেষজ্ঞেরা।

গত রবিবারই ওই তরুণ কলকাতায় পা রাখেন। বিমান থেকে নামার পর বিমানবন্দরে তাঁর পরীক্ষাও হয়। কিন্তু তখন তাঁর শরীরে কোনও করোনা লক্ষ্মণ ধরা পড়েনি। এরপর তিনি গত ২ দিনে বেশ কয়েক জায়গায় ঘুরেছেন। মানুষের সঙ্গে কথা বলেছেন। এদিকে যে অনুষ্ঠানে যোগ দিতে তিনি লন্ডন গিয়েছিলেন সেই অনুষ্ঠানে উপস্থিত কয়েকজনের দেহে করোনা সংক্রমণ পাওয়া গিয়েছে শুনে তিনি ফের পরীক্ষা করান। আর তারপরই তাঁর দেহে করোনার অস্তিত্বের খোঁজ পাওয়া যায়।

কলকাতায় ওই তরুণকে করোনার শিকার হিসাবে পাওয়ার পর এবার ভারতের বেশকিছু করোনা শিকার রাজ্যের তালিকায় পশ্চিমবঙ্গের নামও ঢুকে গেল। এদিকে ভারতে মঙ্গলবার দিনের শেষে ১৩৭ জনের দেহে করোনার অস্তিত্বের খোঁজ মিলেছে। গত সোমবার যা ছিল ১১৪ জন। ক্রমশ ভারতে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে চলেছে। বিশ্বজুড়ে এদিন করোনার শিকারের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ১ লক্ষ ৯৪ হাজার ৫০৩ জনে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026