বৃষ্টি, প্রতীকী ছবি
শীতে এবার মাঝে মাঝেই বৃষ্টি নেমেছে শহর জুড়ে। আবার ঠান্ডা পড়েছে। সেই শীত বিদায় নিয়েছে। আকাশে বাতাসে বসন্তের গন্ধ। সেই ভরা বসন্তেই ফের বৃষ্টি নামল। মঙ্গলবার বৃষ্টি নামে দুপুরেই। তবে কলকাতায় বৃষ্টি নামে বিকেলে। আকাশ গুড়গুড় করে প্রথমে একটু ঝোড়ো হাওয়া বয়েছে। তারপর বৃষ্টি নেমেছে। সেই বৃষ্টি কখনও ঝেঁপে নেমেছে, কখন হাল্কা। তবে বৃষ্টি চলেছে। সঙ্গে চলেছে দমকা হাওয়া।
বৃষ্টি যে নামবে সে ইঙ্গিত আগেই দিয়েছিল আবহাওয়া দফতর। সেই বৃষ্টি নামল অবশেষে মঙ্গলবার থেকে। বৃষ্টি চলবে বলেই পূর্বাভাস। বৃষ্টি এদিকে মঙ্গলবার হলেও গত সোমবারই বৃষ্টি পেয়েছে বীরভূম ও সংলগ্ন জেলাগুলি। বীরভূমের একটা অংশে প্রচুর শিলাবৃষ্টি হয়েছে। বড় বড় শিলায় রাস্তা ঢেকে যায়। স্থানীয় মানুষজন বেজায় আনন্দে মেতে ওঠেন শিলা নিয়ে খেলায়।
উত্তর ও দক্ষিণবঙ্গের অনেক জায়গাতেই এদিন বৃষ্টি হয়। কালবৈশাখীর সময় এগিয়ে আসছে। তারই যেন প্রস্তুতি হল এদিন। আকাশ এদিন রাত পর্যন্ত বজ্রনির্ঘোষের কবলে পড়েছে। তারসঙ্গে বৃষ্টি চলেছে। বুধবারও বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বৃষ্টিতে এদিন কিছুটা হলেও পারদ পতন হয়েছে। অফিস ফেরত মানুষজন এদিন বৃষ্টির জন্য কিছুটা সমস্যায় পড়েন। বিশেষত উত্তর কলকাতার মানুষ।
যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…
তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…
পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…
একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…