Kolkata

৪ বন্ধুকে বিশ্বাস করে সপ্তম শ্রেণির ছাত্রীর দুঃস্বপ্নের পরিণতি

৪ জনই তার বন্ধুর মত। যদিও বয়সের ফারাক আছে। মেয়েটি সপ্তম শ্রেণির ছাত্রী। বয়স ১২ বছর। আর তার ৪ বন্ধুর সকলেরই বয়স ২১ থেকে ২৫-এর মধ্যে। অসম বয়স হলেও বন্ধুত্ব যথেষ্টই ছিল। এই ৪ তরুণেরই ১ জনের জন্মদিন ছিল গত বৃহস্পতিবার। সেই জন্মদিনের পার্টিতে আমন্ত্রিত ছিল সপ্তম শ্রেণির ছাত্রীটিও। বন্ধুর জন্মদিনে সেও গিয়েছিল হৈহৈ করতে। অভিযোগ, সেইসময় তাকে কোনও একটি তরল খাওয়ায় ৪ বন্ধু। তরলটি খাওয়ার পরই সে প্রায় অচেতন হয়ে পড়ে।

তাকে ওই অবস্থায় তুলে নিয়ে যাওয়া হয় মোমিনপুরের একটি ফ্ল্যাটে। সেখানেই ওই সপ্তম শ্রেণির ছাত্রীটির সঙ্গে দফায় দফায় দুষ্কর্ম করে ৪ বন্ধু। বৃহস্পতিবার সন্ধেয় ৪ বন্ধুর হাতেই দুষ্কর্মের শিকার হতে হয় ওই কিশোরীকে। ঘটনার তদন্তে নামে পুলিশ। তদন্তে নেমে শুক্রবারই অভিযুক্ত ৪ জনকে গ্রেফতার করে তারা। পুলিশ জানাচ্ছে ৪ জনই স্কুলছুট।

পড়ুন : সপ্তম শ্রেণির ছাত্রীকে ধর্ষণ, অভিযুক্ত ৪ নাবালক

ওই ছাত্রীর ৪ বন্ধু অমরজিত চৌপাল (২১), মনোজ শর্মা (২২), বিকাশ মল্লিক (২৫) ও ঋত্বিক রাম (২৫)-কে গ্রেফতার করার পর পুলিশ জানতে পেরেছে চৌপাল ও শর্মা পর্ণশ্রীর একটি বস্তি এলাকার বাসিন্দা। এরাই প্রথমে ওই সপ্তম শ্রেণির ছাত্রীর সঙ্গে বন্ধুত্ব তৈরি করে। পরে তারা বাকি ২ জনের সঙ্গেও তার পরিচয় করিয়ে দেয়। যাদের বন্ধু বলে বিশ্বাস করেছিল ওই ছাত্রী, তারাই তার জীবনে অন্ধকার ডেকে আনল। এদিকে তদন্তে নেমে পুলিশ যে ফ্ল্যাটে ওই ছাত্রীর সঙ্গে দুষ্কর্ম করা হয়েছিল সেই ফ্ল্যাটের মালিককেও গ্রেফতার করেছে।

News Desk

রান্নার গ্যাস নিয়ে ফের ভাল খবর, আসছে আরও ২টি জাহাজ

এলপিজি নিয়ে ভারতের দিকে আসছে জাহাজ। এটা জানতে পারলেও সাধারণ মানুষের মধ্যে রান্নার গ্যাস নিয়ে…

March 30, 2026

প্রয়াত রাহুল বন্দ্যোপাধ্যায়, বাংলা বিনোদন জগতে শোকের ছায়া

তালসারিতে সমুদ্রে স্নান করতে নেমে দুর্ঘটনায় প্রয়াত অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়, শোকস্তব্ধ বাংলা বিনোদন জগত।

March 29, 2026

অ্যাকাউন্টে ঢুকল ১০ কোটি টাকা, সকলকে আপ্লুত করল মহিলার পদক্ষেপ

তাঁর অ্যাকাউন্টে ১০ কোটি টাকা ঢুকেছে। টাকা তুলতে গিয়ে এটা দেখার পর মহিলা যা করলেন…

March 29, 2026

মেষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

বৃষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

মিথুন রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026