Kolkata

এবিটিএ-এর অনুষ্ঠানে প্রদীপ থেকে আগুন

নিখিল বঙ্গ শিক্ষক সমিতি বা এবিটিএ-এর শতবর্ষ উদযাপনের অনুষ্ঠানে হৈহৈ কাণ্ড। বামপন্থী শিক্ষক সংগঠন হিসাবে এ রাজ্যে পরিচিত এবিটিএ। তাদের শতবর্ষ পূর্তির অনুষ্ঠান চলছিল গণেশচন্দ্র অ্যাভিনিউ-র একটি হলে। ছোট হল। তবে সেই হলেই উপস্থিত ছিলেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু, শিক্ষাবিদ পবিত্র সরকারের মত মানুষজন। শতবর্ষ উদযাপনের অনুষ্ঠান শুরু হয় প্রদীপ জ্বালিয়ে।

অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানের সূচনা করেন। যেমনটা হয়ে থাকে। হলে তখন এবিটিএ সদস্যদের ভিড় উপচে পড়ছে। সুন্দর অনুষ্ঠানের মাঝেই কিন্তু ঘটল বিপত্তি। যে প্রদীপ প্রজ্বলন করা হয়েছিল তা থেকে এক সময় আগুনের লেলিহান শিখা জ্বলে ওঠে। প্রদীপের আগুন ভয়ংকর চেহারা নেয়। শিখা দমকে দমকে তার দাপট বাড়াতে থাকে।

আতঙ্কিত হয়ে পড়েন সকলে। যদিও অতিথিরা সকলে ডায়াসেই বসেছিলেন। তারমধ্যেই দেখা যায় এক সময় আগুন দাউদাউ করে জ্বলে উঠে ঘর ধোঁয়ায় ভরে গিয়েছে। আগুন নিয়ন্ত্রণে আনতে অবশেষে একটি কম্বল ফেলে দেওয়া হয় প্রদীপদানের ওপর। প্রদীপ দানটি উল্টে পড়ে। তবে আগুন নিয়ন্ত্রণে আসে। ধোঁয়ায় ঘর ভরে যায়। একটা বড় বিপদের হাত থেকে রেহাই মেলে।

News Desk

ধনু রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

ধনু রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

মকর রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মকর রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

কুম্ভ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

কুম্ভ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

মীন রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মীন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল অনুযায়ী প্ল্যানিং করুন আজ কি কি করনীয়…

March 31, 2026

একাই একটি নদীর জীবন ফিরিয়ে দিলেন ২০ বছরের তরুণ

একটি নদীর জীবন ফিরিয়ে দিলেন এক ২০ বছরের তরুণ। যার হাত ধরে তিনি এখন দেশজুড়ে…

March 31, 2026

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026