Kolkata

কালো ক্যানভাসে রঙের খেলা, ৪২ তুলির বিষয় একটিই

কালো রঙের ক্যানভাসের ওপর ফুটে উঠছে একের পর এক তুলির টান। নানা রংয়ের ব্যবহার হচ্ছে। প্যালেট থেকে তুলি তুলে নিচ্ছে মন পছন্দ রং। তারপর তা লেপ্টে যাচ্ছে ক্যানভাসে। কে নেই সেই তুলির টানে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুভাপ্রসন্ন থেকে যোগেন চৌধুরী, এক এক মানুষের হাতে তুলি। এক এক ভাবনা তাঁদের মনে। তবে সকলের জন্য বিষয় একটিই। সিএএ, এনআরসি বিরোধিতা। যা ভিন্ন আঙ্গিকে চিত্রকরদের সৃষ্টিশীলতায় ফুটে উঠল।

গান্ধী মূর্তির পাদদেশে মঙ্গলবার এমনই এক ভিন্ন অঙ্কন ক্ষেত্র গড়ে উঠল। যেখানে একত্র হলেন রাজ্যের ৪২ জন প্রথমসারির চিত্রকর। অনেকেই খ্যাতনামা। তাঁদের তুলি কথা বলে। এদিনও বলল। ক্যানভাস জুড়ে ফুটে উঠল প্রতিবাদ। এনআরসি-সিএএ-র বিরুদ্ধে প্রতিবাদ। ছবি প্রতিটি ক্যানভাসেই আলাদা। কিন্তু ভাবনা একটাই। মূল বিন্দুটা এক। এঁদের সঙ্গেই এদিন তুলির টানে বিরোধিতার সুর গেঁথে দিলেন মুখ্যমন্ত্রীও।

এসব ছবি এদিন ক্যানভাস বন্দি হওয়ার পর এবার পাড়ি দেবে রাজ্যের কোণায় কোণায়। সেখানে প্রদর্শিত হবে ছবিগুলি। মুখ্যমন্ত্রী সাফ জানিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী আলোচনা চাইতেই পারেন। গণতন্ত্রে আলোচনাও হতে পারে। কিন্তু তার আগে এনআরসি ও সিএএ প্রত্যাহার করতে হবে। তারপরই আলোচনা সম্ভব। এদিন ক্যানভাসের মধ্যে দিয়ে অন্য এক আঙ্গিকে প্রতিবাদ কর্মসূচি পালন করলেন তিনি।

News Desk

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026