Kolkata

শহরে করোনা আতঙ্ক, হাসপাতালে ভর্তি চিনা যুবতী

করোনা ভাইরাসের দাপটে চিনে ইতিমধ্যেই মৃতের সংখ্যা ৬০ পার করেছে। সারা বিশ্ব জুড়েই ছড়িয়ে পড়েছে চিনের এই সংক্রমণ আতঙ্ক। ফলে চিনের নাগরিক হলে বা চিন থেকে কেউ হালফিল নিজের দেশে ফিরলে তাঁকে বিমানবন্দরেই আলাদা করে পরীক্ষা করা হচ্ছে। প্রায় সব দেশেই এই ব্যবস্থা চালু হয়েছে। যাতে সেই দেশেও এই ভাইরাস ছড়িয়ে না পড়তে পারে। সেই ভয়ংকর করোনা ভাইরাসের আতঙ্ক এবার কিন্তু ছড়াল খোদ কলকাতায়।

চিন থেকে নামিবিয়া, মাদাগাস্কার, মরিশাস হয়ে ভারতে গত ২৪ জানুয়ারি আসেন চিনেরা যুবতী হু মাই। ৬ মাস আগে চিন থেকে বার হওয়া ওই যুবতী গত রবিবার অসুস্থ বোধ করায় একটি বেসরকারি চিকিৎসা কেন্দ্রে স্বাস্থ্য পরীক্ষা করান। সেখান থেকে তাঁকে বেলেঘাটা আইডি হাসপাতালে পাঠানো হয়। প্রসঙ্গত করোনা আতঙ্কে বেলেঘাটা আইডি-তে ইতিমধ্যেই একটি বিশেষ ইউনিট খোলা হয়েছে। রবিবার থেকে ওই যুবতী বেলেঘাটা আইডি-তে ভর্তি রয়েছেন।

সারারাত ওই যুবতীকে পরীক্ষার মধ্যে রাখেন চিকিৎসকেরা। তাঁকে দেখতে যান স্বাস্থ্য দফতরের আধিকারিকরা। পরে কলকাতা পুরসভার মেয়র পারিষদ স্বপন সমাদ্দার জানান, ওই যুবতীর প্যানিক অ্যাটাক হয়েছিল। সারা রাত তাঁকে পর্যবেক্ষণে রাখেন চিকিৎসকেরা। তাঁকে সোমবার ফের পরীক্ষা করা হয়। চিকিৎসকেরা জানিয়েছেন করোনা ভাইরাসের কোনও লক্ষ্মণ ওই চিনা যুবতীর মধ্যে নেই। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026