Kolkata

পথেই হল নাচ, গান, এগোল পরিচিত অপরিচিত মুখের মিছিল

কোথাও সকলে একসঙ্গে হয়ে গান গাইছেন। উই শ্যাল ওভারকাম। কেউ নিজের মত করে তার সঙ্গে নাচছেন। এঁরা মঞ্চের মানুষ। নাট্য ব্যক্তিত্ব থেকে নাট্যকর্মী। অভিনয় তাঁদের নেশা। তাঁদের পেশা। অভিনয় তাঁদের রক্তের সঙ্গে মিশে গেছে। চেনা গণ্ডিতেই তাঁদের সাধারণভাবে দেখা যায়। পরিচিতজনেরা আমজনতার মাঝে দুম করে বারও হন না। তেমনই সব মানুষ এদিন নেমে পড়লেন রাস্তায়। হাঁটলেন রাসবিহারী থেকে অ্যাকাডেমি চত্বর পর্যন্ত। এমনও অনেকে হাঁটলেন যাঁদের শারীরিক কারণে এত হাঁটা মানা।

নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে দীর্ঘদিন ধরেই রাজ্যে আন্দোলন চলছে। রাজনৈতিক দলগুলি তাদের মত করে আন্দোলন করছে। আর বিভিন্ন ক্ষেত্রের মানুষজন, পড়ুয়া, সহনাগরিকরা নিজেদের মতন করে। তবে তাঁরা সকলেই পথে নামছেন। প্রতিবাদ করছেন এই আইনের। সেই প্রতিবাদে এবার খোলাখুলি রাস্তায় নেমে প্রতিবাদের রাস্তায় হাঁটলেন বাংলার নাট্য জগতের ব্যক্তিত্বরা।

বিভাস চক্রবর্তী, মেঘনাদ ভট্টাচার্য, শুভাশিস মুখোপাধ্যায়, দুলাল লাহিড়ী সহ অনেকেই এদিন পথে নামলেন। পা মেলালেন অন্য নাট্যকর্মীদের সঙ্গে। অ্যাকাডেমি চত্বরে একটি মঞ্চ বেঁধে সেখান থেকে বক্তব্য রাখলেন অনেকে। সব মিলিয়ে সিএএ-এর বিরোধিতা করে এবার পথে সংস্কৃতি জগতের আরও মানুষজন। প্রসঙ্গত সিএএ-র বিরোধিতা করে বিজেপির তোপের মুখে পড়তে হয়েছে বাংলার বেশ কয়েকজন সংস্কৃতি জগতের মানুষকে।

News Desk

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026