Kolkata

কলকাতায় নেমেই রাজভবনে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী

কলকাতায় প্রধানমন্ত্রী ২ দিনের সফরে পা রাখেন শনিবার বিকেলে। বিমান থেকে নামতেই তাঁকে স্বাগত জানানো হয়। প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে হাজির ছিলেন রাজ্যপাল জগদীপ ধনকর, কলকাতার মেয়র ফিরহাদ হাকিম, বিজেপি সাংসদ তথা দলের রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, বিজেপি সাংসদ অর্জুন সিং, বিজেপি নেতা মুকুল রায় ও বিজেপি নেতা রাহুল সিনহা। ফুল দিয়ে স্বাগত জানানোর সময় ফিরহাদ হাকিমের সঙ্গে প্রধানমন্ত্রীর বেশ কিছুটা হাল্কাছলে কথাও হয়।

প্রধানমন্ত্রী এদিন রাজভবন পৌঁছনোর আগেই সেখানে উপস্থিত হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজভবনে দুজনের সাক্ষাৎ হয়। প্রায় ১৫ মিনিট দুজনের মধ্যে বৈঠক হয়। তার আগে কিছুটা হাল্কাছলে কথাবার্তাও হয়। তারপর সেখান থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রী ধর্মতলায় তৃণমূল ছাত্র পরিষদের ধর্নামঞ্চে উপস্থিত হন। সেখানে বক্তব্য রাখেন তিনি।

সিএএ, এনআরসি, এনপিআর-এর বিরুদ্ধে যেভাবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সুর চড়িয়েছেন তাতে প্রধানমন্ত্রী রাজ্যে এলেও তাঁর সঙ্গে মুখ্যমন্ত্রী আদৌ দেখা করবেন কিনা তা নিয়ে সন্দেহ ছিল অনেকের মধ্যে। তবে কলকাতার মেয়রের প্রধানমন্ত্রীকে বিমানবন্দরে স্বাগত জানানো ও পরে মুখ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক ঘিরে বিরোধীরা কিন্তু অন্য কথা বলছে। বিরোধী বাম ও কংগ্রেসের দাবি সিএএ, এনআরসি, এনপিআর নিয়ে মুখ্যমন্ত্রী মুখে বিরোধিতা করলেও পুরোটাই হচ্ছে বিজেপির সঙ্গে তাঁর যোগসাজশের ফল।

News Desk

একাই একটি নদীর জীবন ফিরিয়ে দিলেন ২০ বছরের তরুণ

একটি নদীর জীবন ফিরিয়ে দিলেন এক ২০ বছরের তরুণ। যার হাত ধরে তিনি এখন দেশজুড়ে…

March 31, 2026

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026