Kolkata

রণক্ষেত্র খিদিরপুর, পরপর বাসে আগুন, ইট বৃষ্টি, পুলিশের লাঠিচার্জ

খিদিরপুরের রিমাউন্ট রোড। এখানেই শুক্রবার দুপুরে ২টি বাসের রেষারেষি চলছিল। স্থানীয়দের দাবি, সে সময় ১২সি রুটের একটি বাস অপর বাসকে ওভারটেক করতে গিয়ে পথচারী এক ব্যক্তিকে ধাক্কা মারে। ধাক্কায় ওই ব্যক্তির ঘটনাস্থলেই মৃত্যু হয়। যা স্থানীয় মানুষকে ক্ষিপ্ত করে তোলে। এদিকে ওই ব্যক্তিকে ধাক্কা মারার পর সেখান থেকে ঘাতক বাসটি চম্পট দেয়। জনৱরোষ গিয়ে পড়ে তারপরেই সেখানে হাজির হওয়া গাড়ি ও বাসের ওপর। একের পর এক গাড়িতে ভাঙচুর হয়। পরপর ৩টি বাসে আগুন ধরিয়ে দেওয়া হয়। যাত্রীরা আতঙ্কে নেমে পড়েন বাস থেকে।

কী হয়েছে তার বিন্দুবিসর্গও না জেনে নিছক জনরোষের শিকার হয় বেশ কিছু বাস, তার চালক, কন্ডাক্টর ও যাত্রীরা। বাসে ভাঙচুর অগ্নি সংযোগের পর সেখানে পুলিশ হাজির হলে পুলিশকে লক্ষ্য করেও শুরু হয় ইট বৃষ্টি। এলাকা রণক্ষেত্রের চেহারা নেয়। পুলিশ লাঠিচার্জ করে এলাকা নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। আসরে নামে ব়্যাফ। আসে আরও পুলিশবাহিনী। ঘটনাস্থলে হাজির হন ডিসি সাউথ। জনতা-পুলিশ খণ্ডযুদ্ধের পর পুলিশের লাঠিচার্জে কিছুটা পিছু হঠেন বিক্ষোভকারীরা।

প্রবল উত্তেজনা চলে ঘণ্টা খানেক। তারপর পুলিশ গোটা এলাকা নিয়ন্ত্রণে নেয়। প্রচুর পুলিশ মোতায়েন করা হয় এলাকায়। আগুন জ্বলতে থাকা বাসগুলির আগুন নিভিয়ে ফেলা হয়। পরে সেগুলিকে রাস্তার ওপর থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয়। ঘটনার পর বিকেলেও এলাকায় একটা থমথমে ভাব ছিল। রাস্তায় ছড়িয়েছিল ইট। এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।

News Desk

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026