Kolkata

সিমলার মাঠে শুরু হল স্বামী বিবেকানন্দ মিলন মেলা, উদ্বোধন করলেন রাজ্যপাল

স্বামী বিবেকানন্দের জন্মভিটে সিমলা। সেখানেই তাঁর বড় হয়ে ওঠা। আর সেই সিমলা এলাকাতেই সিমলা ব্যায়াম সমিতি। যা একসময় ছিল স্বাধীনতা সংগ্রামীদের শরীর চর্চার আখড়া। গোপন পরিকল্পনারও আখড়া। স্বামীজিও বারবার যুব সমাজকে শরীর চর্চায় উদ্বুদ্ধ কারর চেষ্টা করেছেন। স্বামীজির স্মৃতি বিজড়িত এই স্থানেই স্বামী বিবেকানন্দ জন্মোৎসব পালন করে আসছে বিবেকানন্দ পাঠচক্র। যা এ বছর সুবর্ণ জয়ন্তী বর্ষে। গত ৬ বছর ধরে এখানে স্বামীজির জন্মোৎসব পালনের সঙ্গে সঙ্গে একটি মেলারও আয়োজন করা হচ্ছে। স্বামী বিবেকানন্দ মিলন মেলা হয়ে উঠেছে এলাকার মানুষের অন্যতম আকর্ষণ।

স্বামী বিবেকানন্দ জন্মোৎসব ২ দিন ব্যাপী হত। মেলা শুরু হওয়ার পর থেকে এই মেলাকে কেন্দ্র করে পুরো উৎসব পালন ৫ দিনে গিয়ে ঠেকেছে। এবারও ৫ দিন ব্যাপী এই মেলার আয়োজন করা হয়েছে। মেলার উদ্বোধন হল ৮ জানুয়ারি, বুধবার। চলবে রবিবার পর্যন্ত। সিমলা ব্যায়াম সমিতির মাঠেই হয় এই মেলা ও উৎসব পালন। বুধবার সন্ধেয় এই বিবেকানন্দ জন্মোৎসবের উদ্বোধন করেন রাজ্যপাল জগদীপ ধনকর। এদিন শাস্ত্রীয় সঙ্গীত শিল্পী ওস্তাদ রশিদ খানকে উদ্যোক্তাদের তরফে সম্মান জানানো হয়।

৫ দিন ব্যাপী এই স্বামী বিবেকানন্দ মিলন মেলা চলবে বিবেকানন্দের জন্মদিবস পর্যন্ত। প্রতিদিনই থাকবে নানা অনুষ্ঠান। বসে আঁকো প্রতিযোগিতা থেকে সঙ্গীতানুষ্ঠান, স্বামীজিকে নিয়ে নানা আলোচনা থেকে যুব সম্মেলন, স্মারক বক্তৃতা থেকে শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান। সবই থাকছে এই ৫ দিনে।

এছাড়া মেলার মজা তো রয়েছেই। যেখানে একের পর এক স্টলে বৈচিত্র্যের বাহার। কোথাও বিক্রি হচ্ছে ইমিটেশন গয়না, তো কোথাও সাজার জিনিস, কোথাও বই তো কোথাও মুখরোচক আচার, কোথাও হস্তশিল্পের সামগ্রি তো কোথাও স্বামীজিকে নিয়ে নানা বইপত্র। সব মিলিয়ে স্বামীজির জন্মদিবসকে সামনে রেখে এই মেলা ৫ দিনের জন্য স্থানীয় মানুষজনের অন্যতম আকর্ষণ হয়ে ওঠে।

News Desk

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026