Kolkata

রাজ্যপাল শিক্ষামন্ত্রী বৈঠক, বছর শেষে রাজ্যপাল ও সরকারে দূরত্ব কি কমল

গত জুলাই মাসে পশ্চিমবঙ্গের রাজ্যপাল হয়ে আসার পর থেকে নানাভাবে রাজ্যপাল জগদীপ ধনকর ও রাজ্য সরকারের মধ্যে দূরত্ব তৈরি হতে শুরু করে। যাদবপুর কাণ্ড থেকে যে দূরত্বের সূত্রপাত হয় তা ক্রমশ খবরের শিরোনামে জায়গা করে নেয়। রাজ্যপাল ও রাজ্য সরকার, ২ দিক থেকেই একে অপরের দিকে তোপ বর্ষণ চলছিল। যা রাজ্যে রীতিমত চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছিল। অবশেষে বছরের শেষ দিনে এসে সেই চওড়া হতে থাকা ফাটলে কিছু প্রলেপ পড়ল কী? প্রশ্ন সকলের।

প্রশ্নটা তৈরি হওয়ার কারণ রয়েছে। মঙ্গলবার রাজ্যপাল জগদীপ ধনকরের সঙ্গে দেখা করেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। রাজ্যপালের ডাকে সাড়া দিয়েই তাঁর সঙ্গে দেখা করতে যান পার্থবাবু। ২ জনের মধ্যে এদিন প্রায় আধঘণ্টা বৈঠক হয়। বৈঠকের পর বৈঠক নিয়ে কিন্তু সন্তোষ প্রকাশ করেছেন রাজ্যপাল। বুঝিয়ে দিয়েছেন তিনি খুশি হয়েছেন।

যাদবপুরে গিয়ে ছাত্র বিক্ষোভের মুখে পড়া, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে তাঁকে ঢুকতেই না দেওয়া, ছাত্রছাত্রীদের তরফ থেকে তাঁকে বয়কট করা, একের পর এক ঘটনা নিয়ে আলোচনা চাইছিলেন রাজ্যপাল। রাজ্য সরকারের সঙ্গে আলোচনা চাইছিলেন। শিক্ষামন্ত্রী আগেই জানিয়েছিলেন জোর করে ডাকলে যাবেননা। তবে আলোচনা চাইলে যাবেন। এদিন তিনি যানও। পরে রাজ্যপাল জানান, অত্যন্ত ভাল বৈঠক হয়েছে। সৌহার্দ্যপূর্ণ বৈঠক হয়েছে। ২০২০ সালের জন্য মমতা সরকারকে শুভেচ্ছাও জানান তিনি।

News Desk

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026