Kolkata

কুয়ো থেকে বাঁশদ্রোণীর যুবকের নিথর দেহ উঠল ১৮ ঘণ্টা পর

শুক্রবার দুপুরে কুয়োর জলে স্নান করছিলেন বাঁশদ্রোণীর যুবক সম্রাট সরকার। কিন্তু তারপর তাঁকে আর দেখা যায়নি। স্নান করতে করতে কোথায় ভ্যানিস হলেন ওই যুবক? স্থানীয়রা আশপাশ দেখার পর নিশ্চিত হন কুয়োতেই হয়তো পিছলে পড়ে গেছেন তিনি। সঙ্গে সঙ্গে পুলিশে খবর দেওয়া হয়। আসে দমকল। বিকেল থেকে শুরু হয় তল্লাশি। কুয়োর জলে তল্লাশি শুরু করেন দমকলকর্মীরা। কিছুক্ষণ পর দেহ পাওয়া যায়। ততক্ষণে মৃত্যু হয়েছে ওই যুবকের। তাঁর দেহ দড়িতে বেঁধে ওপরে তোলার চেষ্টা শুরু হয়।

দড়ি দিয়ে বেঁধে দেহ উপরে তোলার চেষ্টা হলেও মাঝপথেই দড়ি ছিঁড়ে ফের দেহ জলে গিয়ে পড়ে। রাত ১০টা পর্যন্ত দেহ তোলার চেষ্টা করে দমকল। স্থানীয় মানুষের প্রবল ভিড় হয়ে যায় আশপাশে। অবশেষে রাতের মত উদ্ধারকাজ বন্ধ করেন দমকলকর্মীরা। তাতে অবশ্য ওই যুবকের পরিবার ও স্থানীয় মানুষের অসন্তোষ চরমে ওঠে। শুরু হয় বিক্ষোভ। তবে দমকল আর উদ্ধার কাজ শুরু করেনি।

শুক্রবার সকাল হতেই ফের শুরু হয় উদ্ধারকাজ। অবশেষে কয়েক ঘণ্টা চেষ্টার পর দেহ ওপরে আনা সম্ভব হয়। গভীর কুয়ো থেকে জল বার করেও উদ্ধারের চেষ্টা হয়। শেষ পর্যন্ত কুয়োয় কাজ করেন এমন মিস্ত্রি দিয়েই দেহ ওপরে তুলতে হয়। দমকল কিন্তু দীর্ঘ চেষ্টা ও যন্ত্রপাতি কাজে লাগিয়ে বিশেষ কিছু করতে পারেনি। সব মিলিয়ে প্রায় ১৮ ঘণ্টা কেটে যায় ওই যুবকের দেহ কুয়ো থেকে তুলে আনতে।

News Desk

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026