Kolkata

মাছি তাড়ানোর দিন শেষ, শীত পরতেই ওয়েলিংটনে মানুষের ঢল

কলকাতার প্রাণকেন্দ্রে ওয়েলিংটন স্কোয়ার। পুজো পার করলেই এখানেই ফুটপাথের ধার ধরে তৈরি হয় অস্থায়ী স্টল। সেখানে গরম পোশাকের পসরা নিয়ে হাজির হন দার্জিলিং, সিকিম থেকে মানুষজন। এঁরা সকলেই শহরবাসীর কাছে ভুটিয়া। আর ভুটিয়াদের কাছ থেকে গরম পোশাক কেনার ঝোঁক এ শহরের নতুন নয়। এবার হেমন্তের দিনগুলোতে হৈমন্তী হাওয়ায় শীতের পরশ তেমন ছুঁয়ে যায়নি শহরবাসীকে। অনেকেই সন্দেহে ছিলেন এসব এল নিনো, বিশ্ব উষ্ণায়ন নামক শব্দগুলো বোধহয় এবার শহরের কটা দিনের শীতের সুখটুকুও চুরি করে নিয়ে যাবে! তাই কেউই গরম পোশাক কেনার রাস্তায় হাঁটেননি। কী হবে কিনে! যদি গায়েই সেভাবে চড়ানো না গেল!

শহরবাসীর সেই দোলাচল কাটিয়ে দিয়েছে পয়লা পৌষ। পয়লা পৌষ থেকেই শহরে জাঁকিয়ে ঠান্ডা পড়েছে। কিছুটা হুট করেই। ধাপে দাপে নয়, পারদ নেমেছে লাফ দিয়ে। আর শীত পড়তেই সময় নষ্ট না করে শহরবাসী ভিড় জমাতে শুরু করেছেন ওয়েলিংটনের ভুটিয়াদের গরম পোশাকের স্টলে। গত এক মাস যাবত যেখানে কার্যত মাছি তাড়িয়ে কেটেছিল এখানকার গরম পোশাক বিক্রেতাদের। সেখানে মাত্র কটা দিনেই তাঁরা দম ফেলার সময় পাচ্ছেন না।

শীত তো এ শহরে ক্ষণিকের অতিথি। কদিন থাকবে বলা মুশকিল। প্রতি বছরের অভিজ্ঞতা শহরবাসীকে এটা বুঝিয়ে দিয়েছে মকরসংক্রান্তি গেল তো শহর থেকে শীতও পাততাড়ি গোটাল। জানুয়ারির শেষ সপ্তাহের মধ্যে শহরে বেশ গরম পড়ে যায়। তাই যদি এবারও হয় তাহলে আর এক মাসও পুরো জাঁকিয়ে শীত উপভোগের সুযোগ নেই। সেকথা মাথায় রেখে তাই আর দেরি করতে চাইছেন না কেউই। শাল, সোয়েটার, জ্যাকেট, কার্ডিগান, মাফলার, টুপি যা শীতের রংবাহারি পোশাক হয় তা দ্রুত কিনে গায়ে চড়াতে চাইছেন তাঁরা। আর দেরি করলে কেনাটাই যে বৃথা হতে পারে। শীত ভ্যানিস হলে তো এসব পোশাক নতুনই ঢুকে পড়বে আলমারিতে। তারপর ফের ১ বছরের অপেক্ষা।

বিক্রিবাটা ভাল হওয়ায় ভুটিয়ারাও বেজায় খুশি। এই ব্যস্ততাটাই তো তাঁরা চাইছিলেন। দূর দূরান্ত থেকে এসব পসরা বয়ে এনে এখানে কষ্ট করে থেকে যদি কিছু লাভের মুখদর্শন না হয় তাহলে লাভ কি! আসাটাই তো বৃথা। তবে সে কষ্ট নিয়ে হয়তো তাঁদের এবার আর ফিরতে হচ্ছেনা। অন্তত ওয়েলিংটনে বিক্রিবাটার চেহারা সেটাই বলছে।

News Desk

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026