ফাইল : বোমা
শুক্রবার সন্ধেয় দমদম পার্ক এলাকার একটি চায়ের দোকানে বসেছিলেন এলাকার যুব তৃণমূল নেতা হিসাবে পরিচিত বিশ্বজিৎ প্রসাদ। তিনি ওই চায়ের দোকানে প্রায়ই আসেন। তেমনই এসেছিলেন শুক্রবার। কয়েকজনের সঙ্গে কথা বলছিলেন। অভিযোগ সে সময়ে কয়েকটি বাইকে করে দুষ্কৃতিরা হাজির হয় সেখানে। এসে প্রথমেই বোমাবাজি শুরু করে। ওই চায়ের দোকান লক্ষ্য করেও বোমা ছোঁড়া হয়। এলাকায় মুহুর্তে আতঙ্ক ছড়ায়। বিশ্বজিৎ প্রসাদ সহ সকলে ছুটে পালানোর চেষ্টা করেন।
অভিযোগ বোমা ছুঁড়ে একটা আতঙ্ক সৃষ্টির পর বিশ্বজিৎ প্রসাদকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে দুষ্কৃতিরা। তিনি পালানোর চেষ্টা করেন। গুলি বিশ্বজিৎ প্রসাদের পায়ে এসে লাগে। এদিকে গুলি চালিয়ে বোমা ছুঁড়ে এরপর সেখান থেকে বাইক নিয়েই পালায় দুষ্কৃতিরা। বিশ্বজিৎ প্রসাদকে রক্তাক্ত অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এই ঘটনায় আরও ২-১ জন আহত হন।
পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। কে বা কারা এর পিছনে যুক্ত তা খতিয়ে দেখা হচ্ছে। ইতিমধ্যেই এই ঘটনার সঙ্গে যুক্ত সন্দেহে ২ জনকে গ্রেফতার করা হয়েছে। স্থানীয় অনেক মানুষ তখন উপস্থিত ছিলেন। তাঁদেরও জিজ্ঞাসাবাদ করা হয়। স্থানীয়রাই জানাচ্ছেন এলাকায় বোমা ছোঁড়ার পর কীভাবে আতঙ্ক ছড়ায়। তৃণমূলের দাবি এই ঘটনার পিছনে বিজেপির হাত রয়েছে। যদিও বিজেপি তা মানতে নারাজ। ঘটনা ঘিরে শনিবারও এলাকায় চাপা চাঞ্চল্য ছিল।
জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…
তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…
প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…
কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…
স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…