Kolkata

তুখোড় সাঁতারু হয়েও রবীন্দ্র সরোবরে ডুবে মৃত ৭৮ বছরের বৃদ্ধ

সাঁতারে ছিলেন তুখোড়। বয়স ৭৮ বছর হলে কী হবে তিনি এখনও নিয়মিত সাঁতার কাটতেন রবীন্দ্র সরোবরে। বর্ধিষ্ণু অ্যান্ডারসন ক্লাবের সদস্য ছিলেন তিনি। ক্লাবের সদস্য হিসাবেই জলে নামতেন তিনি। শীতে কেবল ক্লাব সদস্যরাই এই সুযোগ পেয়ে থাকেন। মঙ্গলবারও তিনি সকালে জলে নামেন। পোশাক ছিল ক্লাবেই। দীর্ঘক্ষণ হয়ে যাওয়ার পরও তাঁকে দেখা না যাওয়ায় সন্দেহ হয় ক্লাবের সদস্যদের। নিজেরা কিছুটা খোঁজার চেষ্টা করেন জলে। তারপর পুলিশে খবর দেন।

পুলিশ আসার পর বিপর্যয় মোকাবিলা দফতরের ডুবুরি জলে নামে। রবীন্দ্র সরোবরের জল তন্ন তন্ন করে খোঁজা হয়। দীর্ঘক্ষণ ধরে খোঁজ চলে। অবশেষে দুপুরে তাঁর দেহ জলের তলায় দেখতে পান উদ্ধারকারীরা। সত্যব্রত সেন নামে ওই বৃদ্ধকে এরপর ওপরে তুলে আনা হয়। মৃত ব্যক্তির দেহ ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ।

সত্যব্রতবাবু গড়িয়াহাট এলাকার বাসিন্দা। তাঁর মৃত্যুতে অ্যান্ডারসন ক্লাবে শোকের ছায়া নেমে আসে। আপাতত বন্ধ হয় জলে নামা। কীভাবে তাঁর মৃত্যু হল তা এখনও পরিস্কার নয়। তবে তিনি যথেষ্ট দক্ষ সাঁতারু ছিলেন বলেই জানা গেছে। তবে কী জলেই কোনও শারীরিক সমস্যার শিকার হন? এমন প্রশ্ন উঠছে। তবে উত্তর পরিস্কার নয়। পুলিশ গোটা বিষয়টি খতিয়ে দেখছে।

News Desk

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026