Kolkata

আদি গঙ্গার পাশে ফাঁকা জায়গায় ২ নাবালিকাকে যৌন অত্যাচার, ধৃত ২

একের পর এক ধর্ষণের ঘটনা ঘটছে বড় বড় শহরে। প্রশ্ন উঠছে নারী সুরক্ষা নিয়ে। এই পরিস্থিতিতে খোদ কলকাতার বুকে ২ নাবালিকাকে ফুঁসলে নিয়ে গিয়ে তাদের ওপর যৌন অত্যাচারের ঘটনা সামনে এল। এই ২ নাবালিকার বাস ফুটপাথে। কালীঘাট মন্দিরের কাছে ফুটপাথবাসী তারা। কালীঘাট মন্দিরের কাছেই ভিক্ষা করে চলে দিন গুজরান। তাদের গত বৃহস্পতিবার নৃশংস লালসার শিকার হতে হল।

ফাইল : কালীঘাট মন্দির চত্বর, ছবি – আইএএনএস

৩ জন এই ঘটনার সঙ্গে যুক্ত বলে জানতে পেরেছে পুলিশ। এদের মধ্যে ১ জন আবার নাবালক। ঘটনার কথা সামনে আসার পর পুলিশ অভিযুক্তদের খোঁজ শুরু করে। গত শুক্রবার ও শনিবার মিলিয়ে ২ অভিযুক্ত গ্রেফতার হয়েছে। অন্যজনের খোঁজ চলছে। খোদ শহরের বুকে কালীঘাটের মত জমজমাট এলাকায় ২ নাবালিকাকে তুলে নিয়ে গিয়ে আদি গঙ্গার ধারে এক ফাঁকা জায়গায় এমন ঘটনা ঘটাল ৩ জন আর কেউ টেরটি পেল না! তাহলে সুরক্ষা কোথায়? প্রশ্ন তুলছেন অনেকে।

ওই ২ নাবালিকাকে ডাক্তারি পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। গোটা ঘটনা খতিয়ে দেখছে পুলিশ। কিন্তু কলকাতার বুকে এমন ঘটনায় হতবাক অনেকেই। মহিলাদের নিরাপত্তা নিয়ে এই শহরেও প্রশ্ন উঠে গেল। এমনিতেই গোটা দেশ এখন সরগরম হায়দরাবাদের তরুণী চিকিৎসককে গণধর্ষণ করে পুড়িয়ে হত্যার ঘটনায়। তারমধ্যেই এই ঘটনা ঘটল কলকাতায়।

News Desk

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

মিথুন রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

কর্কট রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

কর্কট রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026