Kolkata

স্কুলের ব্যাগ, মোবাইল রেখে দিঘিতে ঝাঁপ দিয়ে আত্মঘাতী দ্বাদশ শ্রেণির ছাত্রী

কলকাতার রানিকুঠি এলাকার রানিদিঘি। এলাকায় যথেষ্ট পরিচিত এই জলাশয়। চারধার বাঁধানো। এখানেই গত শুক্রবার সন্ধেবেলা বসেছিল এক ছাত্রী। আশপাশে লোকজনও ছিল। তাঁদের কয়েকজন দেখেন। সঙ্গে থাকা পড়ার ব্যাগ, মোবাইল দিঘির ধারে রেখে আচমকাই জলে ঝাঁপ দেয় ওই ছাত্রী। ছুটে এগিয়ে যান সকলে। অন্ধকারেও জল থেকে তাকে বাঁচানোর চেষ্টা করেন তাঁরা। কিন্তু ফল হয়নি। দ্রুত জলে তলিয়ে যায় সে।

পুলিশকে খবর দেওয়া হলে স্থানীয় থানা থেকে পুলিশ হাজির হয়। আসে বিপর্যয় মোকাবিলা বাহিনী। জলে নামানো হয় ডুবুরি। তাঁরাই জল থেকে দ্বাদশ শ্রেণির ওই ছাত্রীকে তুলে আনেন। দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাকে মৃত বলে ঘোষণা করা হয়। বাড়ি থেকে পড়তে যাচ্ছে বলে বেরিয়ে এই কাণ্ড সে ঘটায় বলে জানতে পেরেছে পুলিশ।

ওই ছাত্রীর ব্যাগ থেকে একটি সুইসাইড নোটও উদ্ধার করেছে পুলিশ। তাতে ওই ছাত্রী জানিয়ে গিয়েছে তার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়। সামনে পুরো জীবন পড়েছিল। তবু সে এমন কাণ্ড করল কেন? জানা যাচ্ছে, ওই ছাত্রী শহরের একটি নামী ইংরাজি মাধ্যম স্কুলে পড়ত। তার পড়াশোনার অবনতি হয়েছিল। পরীক্ষার ফল ভাল হচ্ছিল না। তা নিয়ে সে যেমন চিন্তায় ছিল, তেমনই তার ইচ্ছাকে পরিবার মর্যাদা দিচ্ছেনা বলেও তার মধ্যে নাকি একটা চাপা অসন্তোষ ছিল। তার ইচ্ছা ছিল মডেলিং জগতে নিজেকে প্রতিষ্ঠিত করার। কিন্তু পড়া ছেড়ে এখনই মডেলিংয়ে সময় দেওয়া নিয়ে পরিবারের আপত্তি ছিল। পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে।

News Desk

ভোরে হোটেলের ঘরে আশ্চর্য শব্দ, ঘুম ভেঙে দম্পতি দেখলেন মূর্তিমানকে

বিলাসবহুল হোটেলের ঘরে সুখনিদ্রায় মগ্ন দম্পতির ঘুম ভেঙে যায় এক আশ্চর্য শব্দে। ঘুম থেকে উঠে…

April 1, 2026

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026