Kolkata

ফি বৃদ্ধির প্রতিবাদে দক্ষিণেশ্বরের কলেজে ছাত্রীদের তাণ্ডব

তাঁদের দাবি ফি বৃদ্ধি করা হয়েছে। না দিলে পরীক্ষায় বসতে দেওয়া হবেনা। কিন্তু তাঁরা এই ফি বৃদ্ধি মানছেন না। তাঁদের দাবি ফি অবিলম্বে কমাতে হবে। এই বিষয়কে সামনে রেখে দক্ষিণেশ্বরের হীরালাল কলেজে কার্যত তাণ্ডব চালালেন ছাত্রীরা। ভেঙে চুরমার করা হয় কলেজের সম্পত্তি। ছাত্রীরাই এই ভাঙচুর চালান। কাচের জানালা থেকে অন্যান্য জিনিসপত্র ভাঙা হয়। এই তাণ্ডবে আতঙ্কিত হয়ে পড়েন শিক্ষক শিক্ষিকারা।

মঙ্গলবার ছাত্রীরা কলেজের অধ্যক্ষার ঘরে প্রবেশ করেন। ছাত্রীদের অভিযোগ অধ্যক্ষার সঙ্গে কথা বলতে গেলে কলেজের অশিক্ষক কর্মচারীরা তাঁদের সঙ্গে দুর্ব্যবহার করেন। তাঁদের অসম্মান করা হয়। এই নিয়েও ছাত্রীরা তাঁদের ক্ষোভ উগরে দেন। অবস্থা ক্রমশ জটিল আকার নেওয়ায় কলেজ চত্বরে আতঙ্ক ছড়ায়। কলেজ কর্তৃপক্ষ এই ঘটনায় অত্যন্ত ক্ষুব্ধ। প্রয়োজনে ছাত্রীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের কথা তাঁরা ভাবছেন।

ছাত্রীদের দাবি এভাবে ফি বাড়ানো তাঁরা মেনে নিচ্ছেন না। যদিও কলেজের দাবি ফি বাড়ানো হয়নি। তবে এদিন এই ঘটনাকে কেন্দ্র করে হীরালাল মহিলা কলেজে যে তাণ্ডব হল তাও বাঞ্ছনীয় নয় বলেই মনে করছে শিক্ষা মহল। পড়ুয়াদের এমন তাণ্ডব অভিপ্রেত নয় বলেই মনে করছে তারা। বিষয়টি আলোচনার মধ্যে দিয়ে মীমাংসা করা যেত বলে মনে করে শিক্ষা মহলের একাংশ।

News Desk

রান্নার গ্যাস নিয়ে ফের ভাল খবর, আসছে আরও ২টি জাহাজ

এলপিজি নিয়ে ভারতের দিকে আসছে জাহাজ। এটা জানতে পারলেও সাধারণ মানুষের মধ্যে রান্নার গ্যাস নিয়ে…

March 30, 2026

প্রয়াত রাহুল বন্দ্যোপাধ্যায়, বাংলা বিনোদন জগতে শোকের ছায়া

তালসারিতে সমুদ্রে স্নান করতে নেমে দুর্ঘটনায় প্রয়াত অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়, শোকস্তব্ধ বাংলা বিনোদন জগত।

March 29, 2026

অ্যাকাউন্টে ঢুকল ১০ কোটি টাকা, সকলকে আপ্লুত করল মহিলার পদক্ষেপ

তাঁর অ্যাকাউন্টে ১০ কোটি টাকা ঢুকেছে। টাকা তুলতে গিয়ে এটা দেখার পর মহিলা যা করলেন…

March 29, 2026

মেষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

বৃষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

মিথুন রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026