Kolkata

নিষেধাজ্ঞার তোয়াক্কা না করে গেট ভেঙে রবীন্দ্র সরোবরে ছট পুজো

পরিবেশ আদালত থেকে জারি হয়েছিল নিষেধাজ্ঞা। রবীন্দ্র সরোবরে ছট পুজোর আয়োজন করা যাবেনা। সেক্ষেত্রে সরকার বিকল্প কোথাও পুজোর বন্দোবস্ত করে দেবে। কিন্তু রবীন্দ্র সরোবরে নয়। সেইমত সরোবরের গেটে ব্যানার দিয়ে জানিয়ে দেওয়া হয়েছিল নিষেধাজ্ঞার কথা। গত শুক্রবার থেকে গেটে তালাও পড়ে যায়। শনিবার ছট পুজোর সকালে কিন্তু কিছু যুবক এসে অনায়াসে প্রথমে ভেঙে দিলেন ৩ নম্বর গেটটি। পরে মাদার ডেয়ারি গেটের তালাও ভেঙে ফেলেন তাঁরা। তারপর অনায়াসেই ঢুকে পড়েন ভিতরে। রবীন্দ্র সরোবরের ভিতরে থাকা বেসরকারি সংস্থার নিরাপত্তারক্ষীরা প্রথমে বাধা দেওয়ার চেষ্টা করেন। কিন্তু তাতে খুব একটা লাভ কিছু হয়নি। সকলে হৈহৈ কতরে ভিতরে ঢুকে ছট পুজোর জোগাড় শুরু করে দেন।

আদালতের নিষেধাজ্ঞার তোয়াক্কা না করেই এভাবে রবীন্দ্র সরোবরে প্রবেশ করা রুখতে সেখানে কিন্তু পুলিশ বড় একটা নজরে পড়েনি। এমনকি এভাবে গেটের তালা ভেঙে প্রবেশের পরও সেখানে পুলিশ এসে হাজির হয়নি। বরং প্রতি বছর যেভাবে রবীন্দ্র সরোবরে ছট পুজোর বিশাল ভিড় থাকে তেমন ভাবেই তোরজোড় করে শুরু হয়ে যায় পুজো। জলে নামার জন্য নিয়ে আসা হয় মই। আনা হয় পুজোর প্রয়োজনীয় উপকরণ। অনেককে সরোবরের জল তুলে জায়গা পরিস্কার করে সেখানে চাদর পেতে পুজোর আয়োজন করতে দেখা যায়।

বিনা বাধায় এভাবে রবীন্দ্র সরোবরে ছট পুজোর আয়োজন নিয়ে পরিবেশকর্মীরা বিরক্ত, ক্ষুব্ধ। তাঁদের বক্তব্য তাহলে আদালতের রায় থাকার লাভ কী হল? যা চলছিল তাই তো চলল। রবীন্দ্র সরোবরকে দূষণমুক্ত করতেই আদালত রায় দিয়েছিল এখানে যেন ছট পুজো না হয়। প্রশাসনের তরফে মাইকে প্রচার করে সকলকে বিকল্প অন্য জলাশয়ে যেতেও বলা হয়েছিল। কিন্তু এত নিষেধাজ্ঞা, এত প্রচার, বিকল্প জলাশয় এদিন ফুৎকারে উড়ে গেল। বরং চেনা ছট পুজোর ছবিই ধরা পড়ল এখানে।

News Desk

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026