Kolkata

কলকাতায় বেড়াতে এসে রহস্যজনকভাবে মৃত বিদেশিনী

শহরে বেড়াতে আসা এক বিদেশিনীর মৃত্যু ঘিরে রহস্য ঘনীভূত হল। একটি গেস্ট হাউসে উঠেছিলেন ওই বিদেশিনী। ৫ জনের একটি দল এখানে বেড়াতে আসে। সকলে একই গেস্ট হাউসে ওঠেন। শনিবার হ্যালেন নামে ওই মধ্যবয়সী মহিলাকে অচেতন অবস্থায় দেখতে পাওয়া যায়। দ্রুত পুলিশে খবর যায়। পুলিশ এসে তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। সেখানে তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা।

কীভাবে ওই মহিলার মৃত্যু হল? কেন মৃত্যু হল? এসবের উত্তর ময়নাতদন্তের পরই হয়তো মিলবে। তবে যোধপুর পার্কের ওই গেস্ট হাউসে জিজ্ঞাসাবাদ করেছেন পুলিশ আধিকারিকরা। জিজ্ঞাসাবাদ করা হচ্ছে হ্যালেনের সঙ্গে আসা অন্য বিদেশি পর্যটকদের। মৃত হ্যালেন স্কটল্যান্ডের বাসিন্দা বলে জানতে পেরেছে পুলিশ। তাঁর পাসপোর্ট বাজেয়াপ্ত করা হয়েছে।

ওই গেস্ট হাউসে গত ১৭ অক্টোবর এই ৫ জন বিদেশি পর্যটক আসেন। শনিবার তাঁদের মুম্বই উড়ে যাওয়ার কথা। কিন্তু তার আগেই এদিন দুপুরে ওই দলের ১ সদস্যার দেহ উদ্ধার হল। এই ঘটনার পর পুরো বিষয়টি তদন্ত করে দেখছে পুলিশ। সব সম্ভাবনার কথা মাথায় রেখেই তদন্ত এগোচ্ছে তারা। ওই মহিলার শারীরিক কোনও সমস্যা আগে থেকেই ছিল কিনা তাও খোঁজ নিচ্ছেন আধিকারিকরা।

News Desk

মিউজিয়ামে ঢুকে মাত্র ৩ মিনিটে মাছ নিয়ে পালাল চোরেরা

এক দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে একটি মিউজিয়ামে। যেখান থেকে ৩টি দুর্মূল্য সম্পদ চুরি হয়ে গেছে।…

April 1, 2026

মেষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

বৃষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

মিথুন রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

কর্কট রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

কর্কট রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

সিংহ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

সিংহ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026