হস্টেলে ঢুকে বহিরাগতদের তাণ্ডব

বহিরাগতদের হাতে নিগ্রহের শিকার হলেন হাজরায় কলকাতা বিশ্ববিদ্যালয়ের হস্টেলের আবাসিকরা। ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবার সকাল থেকেই হস্টেলে অবস্থান বিক্ষোভ শুরু করেছেন আবাসিকদের একাংশ। আবাসিকদের অভিযোগ, বেশ কিছুদিন ধরেই মত্ত অবস্থায় তাঁদের হোস্টেলে ইচ্ছেমত ঢুকে আসছে বেশ কয়েকজন বহিরাগত। হস্টেলের হাতে গোনা কয়েকজন ছাত্রের সঙ্গে তারা অতিথি হিসাবে ঢুকছে। এভাবে বহিরাগতদের অবাধ প্রবেশের বিরুদ্ধে সম্প্রতি রুখে দাঁড়ান আবাসিকরা। তাতেই বিপত্তি। অভিযোগ এদিন ভোরে কয়েকজন বহিরাগত হস্টেলে ঢুকে ছাত্রদের মারধর শুরু করে। তাদের জামাকাপড় ছিঁড়ে দেওয়া হয়। তাদর প্রাণে মারার হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ করেছেন কয়েকজন ছাত্র। এরপরই তাঁরা হস্টেলে নিরাপত্তার দাবিতে অবস্থান শুরু করে। বিষয়টি খতিয়ে দেখছে কলকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

News Desk

ধনু রাশির শুক্রবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১০ এপ্রিল, ২০২৬

ধনু রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 9, 2026

মকর রাশির শুক্রবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১০ এপ্রিল, ২০২৬

মকর রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 9, 2026

কুম্ভ রাশির শুক্রবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১০ এপ্রিল, ২০২৬

কুম্ভ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 9, 2026

মীন রাশির শুক্রবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১০ এপ্রিল, ২০২৬

মীন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল অনুযায়ী প্ল্যানিং করুন আজ কি কি করনীয়…

April 9, 2026

বালি নয় বরফের রাজ্য, ক্রমশ কাশ্মীর হয়ে উঠেছে মরুরাজ্য

বরফের স্তর নজর কাড়ছে। এ দৃশ্য মোটেও পরিচিত নয়। স্থানীয় মানুষের কাছেও এমনটা অচেনা। ক্রমশ…

April 8, 2026

ভাসমান চা, বৃদ্ধার হাত ধরে দেশে এও এক অনন্য অভিজ্ঞতা

ভাসমান চায়ে চুমুক শুধু চা পান করাই নয়, একটি সংস্কৃতির সঙ্গে একাত্ম হয়ে যাওয়া। যা…

April 8, 2026