Kolkata

একদিকে এবিভিপির মিছিলে ধুন্ধুমার, অন্যদিকে এসএফআইয়ের প্রতিবাদ

যাদবপুর কাণ্ডের জের কেটেও কাটছে না। সোমবার দুপুরে গোলপার্ক থেকে যাদবপুরের উদ্দেশে একটি মিছিল বার করে এবিভিপি। কিন্তু অশান্তি এড়াতে সেই মিছিলকে যোধপুর পার্কের কাছে রুখে দেয় পুলিশ। সেখানে পুলিশ ব্যারিকেড করে রাখে। মিছিল সেখানে পৌঁছে ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা করে। তার তাতেই শুরু হয় ধুন্ধুমার। এবিভিপি কর্মীরা জোর করে এগোতে শুরু করলে প্রতিরোধ করতে শুরু করে পুলিশ। এই পরিস্থিতি বেশ কিছুক্ষণ চলতে থাকে। রাস্তা স্তব্ধ হয়ে যায়। ইটবৃষ্টি করতে থাকেন এবিভিপি সদস্যরা। পুলিশও পাল্টা প্রতিরোধের রাস্তায় হাঁটে। কিছুক্ষণ এমন চলার পর ব্যারিকেড না ভাঙতে পেরে শান্ত হন এবিভিপি কর্মীরা।

এবিভিপি মিছিল করে যাদবপুরের দিকে আসবে এ খবর ছিলই। তাই পাল্টা যাদবপুর ৮বি বাসস্ট্যান্ডের কাছে বিশ্ববিদ্যালয়ের গেটে ভিড় জমিয়েছিলেন এসএফআই সদস্যরা। অনেক পড়ুয়াও এতে সামিল হন। সেখানে দাঁড়িয়ে তাঁরা স্লোগান দিতে থাকেন। প্রতিবাদ জানাতে থাকেন। এই পরিস্থিতিতে এবিভিপির মিছিল সেখানে পৌঁছলে একটা অশান্ত পরিবেশ সৃষ্টি হওয়ার সম্ভাবনা ছিল।

এমন কিছু হতে পারে এই আশঙ্কা করে পথে নামেন যাদবপুরের অধ্যাপকেরা। তাঁরা এসএফআইয়ের এই জমায়েতের সামনে রাস্তা আটকে মানববন্ধন তৈরি করেন। কোনওভাবে এবিভিপির মিছিল সেখানে এলে যাতে দুপক্ষে কোনও সংঘর্ষের সৃষ্টি না হয় সেকথা মাথায় রেখেই তাঁরা এদিন দুপুরের রোদে মানববন্ধন তৈরি করে সেখানে দাঁড়িয়ে থাকেন। তাঁরা থাকলে ওখান দিয়ে এবিভিপি মিছিল করে গেলেও এসএফআই সদস্যদের সঙ্গে তাদের ধাক্কাধাক্কিরও সম্ভাবনা ছিল না। কারণ সেক্ষেত্রে অধ্যাপকদের প্রথমে সরাতে হত। যা পড়ুয়াদের পক্ষে শোভনও নয়, মুশকিলও।

News Desk

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026