হাসপাতালে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সুরঞ্জন দাসকে দেখতে রাজ্যপাল জগদীপ ধনকর, ছবি - আইএএনএস
শনিবার সকালে দেখতে এসেছিলেন রাজ্যপাল জগদীপ ধনকর। বিকেলে এলেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সুরঞ্জন দাসের শারীরিক অবস্থার খোঁজ নিতে আসেন তাঁরা। শিক্ষামন্ত্রী এনেছিলেন হলুদ ফুলের তোড়া। আর শনিবার বিকেলেই হাসপাতাল থেকে ছাড়া পেলেন যাদবপুরের উপাচার্য। গত বৃহস্পতিবার হাসপাতালে ভর্তি হন তিনি।
যাদবপুরে এমন ঘটনা আর ঘটবে না বলেই আশা প্রকাশ করেছেন তিনি। পাশাপাশি সকলকেই ধন্যবাদ জানিয়েছেন। আপাতত তাঁকে বাড়ি ফিরিয়ে দিয়েছেন চিকিৎসকেরা। তবে এখনই কাজে যোগ দিতে পারছেন না হয়তো। কারণ তাঁকে বিশ্রামে থাকারা পরামর্শ দিয়েছেন চিকিৎসকেরা। এদিন হাসপাতাল থেকে বার হওয়ার সময় অবশ্য অনেকটা সুস্থ সুরঞ্জনবাবু।
গত বৃহস্পতিবার কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়কে ঘিরে এসএফআইয়ের বিক্ষোভকে কেন্দ্র করে যে পরিস্থিতি তৈরি হয় সেখানে উপাচার্য নিজের মত করে বিষয়টি মীমাংসার চেষ্টা করলেও ক্যাম্পাসে পুলিশে ডাকতে রাজি ছিলেন না। যা নিয়ে তাঁর সঙ্গে বাবুল সুপ্রিয় ও রাজ্যপালের কিছুটা মনোমালিন্যের সৃষ্টি হয়। সেখানে ছাত্রদের বোঝানোর চেষ্টা করে বিফল হন তিনি। বরং অসুস্থ হয়ে পড়েন। তাঁকে হাসপাতালে ভর্তি করতে হয়।
জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…
তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…
প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…
কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…
স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…