Kolkata

৭ দিন বোনের দেহ আগলে বসে রইলেন ভাই

গত ৭ দিনে নাকি দরজার তালা খোলা হয়নি। কিন্তু দুর্গন্ধটা দরজার পিছনে আটকে রইল না। বেরিয়ে এল বাইরে। আশপাশের লোকজনের পক্ষে সেই দুর্গন্ধ সহ্য করা মুশকিল হয়েছে। ফলে তাঁরা পুলিশে খবর দেন। পুলিশ এসে দরজা ভেঙে ঢোকে ভিতরে। সেখানে তখন এক প্রৌঢ় বসেছিলেন। আর তাঁর পাশেই ছিল বোনের নিথর দেহ। গত ৭ দিনে নাকি একটা দানাও পেটে পড়েনি ভাইবোনের।

মৃতদের আগলে পরিজনের দিনের পর দিন থাকার ঘটনা মানেই এখন রবিনসন কাণ্ডের ছায়া। কারণ দেহ আগলে থাকার ঘটনা সবচেয়ে বেশি আলোড়ন ফেলে রবিনসন কাণ্ডেই। এখানেও অনেকটা তেমনই ঘটেছে। দমদমের জগদীশপল্লির এই একতলা ঘরে বোনের দেহ আগলে বসে থাকলেন মানসিক ভারসাম্যহীন ভাই। ফলে দেহে ধরল পচন। আর তার দুর্গন্ধ ছড়াল এলাকায়।

পুলিশ দেহটি উদ্ধার করেছে। এলাকায় রীতিমত চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে। চেষ্টা চলছে মানসিক ভারসাম্যহীন ভাইয়ের কাছ থেকে বিষয়টি জানার। স্থানীয় সূত্রের খবর, ভাই বোনের জন্য খাবার পাঠাতেন তাঁদের দিদি। কিন্তু শেষ কয়েকদিনে তাঁদের জন্য খাবার আসেনি। ফলে অনেকের ধারণা অভুক্ত অবস্থায় মৃত্যু হয় ওই প্রৌঢ়ার।

News Desk

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

বৃষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026