Kolkata

আতঙ্ক জিইয়ে রেখে বউবাজারে ফের ভেঙে পড়ল বাড়ি

মাঝে কটাদিনের রেহাই দেখার পর অনেকেই মনে করছিলেন বউবাজারের আর কোনও বাড়ি হয়তো ভেঙে পড়বে না। যদিও বাড়ি ছাড়া বাসিন্দাদের মনে একটা সন্দেহ ছিলই। সেটাই সত্যি হল সোমবার। এদিন ফের স্যাকরা পাড়া লেনের একটি ৩ তলা বাড়ি ভেঙে পড়ে। যদিও বাড়িটির একটা অংশ আগেই ভেঙে পড়েছিল। ঘোরতর বিপজ্জনক বাড়ি হিসাবেই চিহ্নিত ছিল সেটি। অবশেষে আশঙ্কা সত্যি করে এদিন চোখের সামনে ধুলোয় মিশে গেল বাড়িটি।

বাড়ির বাসিন্দা ছিলেন এক মহিলা ও তাঁর ছেলে। ওই বাড়িই ছিল তাঁদের শেষ সম্বল। তা হারিয়ে চোখের জল বাধ মানছে না পরিবারের। আগামী দিনে তাঁরা কোথায় যাবেন, কোথায় থাকবেন, ভিটে ছেড়ে কেনই বা তাঁদের এভাবে দূরে থাকতে হবে, এর উত্তর পাচ্ছেন না তাঁরা। ছেলের পরীক্ষা সামনে। উচ্চমাধ্যমিক দেবে ছেলে। তা নিয়েও মায়ের চিন্তা সীমা ছাড়িয়েছে। কেমন যেন অসহায় সর্বস্বান্ত পরিস্থিতির মধ্যে পড়েছেন তাঁরা। এতদিন বাড়িটি খালি করার পরও সেটা ছিল চোখের সামনে। এদিন তা পরিণত হল ধ্বংসাবশেষে।

দুর্গা পিতুরি লেনের বাসিন্দারা মেট্রো রেলকে বাড়ি ভেঙে ফেলার অনুমতি দিয়ে দিয়েছেন। ফলে সেখানে এদিন সকাল থেকেই শুরু হয়েছে মেশিন এনে বাড়ি ভাঙার কাজ। অনেক বাড়িতেই বিশাল বিশাল ফাটল ধরেছিল এখানে। অনেক বাড়ির কিছুটা করে ভেঙেও পড়েছিল। সেসব বাড়ি একেবারেই ভেঙে ফেলা হচ্ছে। তা দেখে অনেকেই চোখের জল আটকে রাখতে পারেননি। এখানে প্রায় সব বাড়িই পুরনো বাড়ি। সেসব পৈতৃক ভিটে চোখের সামনে গুঁড়িয়ে যাচ্ছে। এ বোধহয় সহ্য করা কারও পক্ষেই সম্ভব নয়।

News Desk

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

বৃষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

মিথুন রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

কর্কট রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

কর্কট রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026